Aamir Khan

‘রক্ষণশীল পরিবারে বড় হয়েছি’, ছোটবেলায় কোন কাজ করার অনুমতি ছিল না আমির খানের?

অভিনেতা আমির খানের প্রায় প্রতিটি ছবিই বক্সঅফিসে সাফল্য পেয়েছে। এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, তিনি রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। ফলে অনেক কিছুর অনুমতি ছিল না তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৮:২৭
Share:

ছোটবেলায় কি কড়া নিয়মে থাকতে হত আমিরকে? ছবি: সংগৃহীত।

নব্বই দশকে ‘চকোলেট বয়’ নামেই খ্যাতি পেয়েছিলেন তিনি। এখন অবশ্য তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’। অভিনেতা আমির খানের প্রায় প্রতিটি ছবিই বক্সঅফিসে সাফল্য পেয়েছে। তাঁর প্রেমের ছবি এবং সেগুলির গান এখনও অনেকের ‘প্লেলিস্ট’-এ প্রথমেই শোনা যায়। কিন্তু, বলিউডের অন্যতম জনপ্রিয় ‘প্রেমিক’ নায়কেরই নাকি ছোটবেলায় প্রেমের ছবি দেখার অনুমতি ছিল না।

Advertisement

সম্প্রতি, এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, রক্ষণশীল পরিবারে বড় হওয়া তাঁর। তাই ছোটবেলায় প্রেমের ছবি দেখার অনুমতি ছিল না বাড়িতে। অভিনেতা বলেন, “শুধু শনিবার আর রবিবার ছবি দেখার অনুমতি ছিল। তা-ও পুরনো দিনের কিছু সিনেমা দেখতে পারতাম। আর কিছু দেখতাম না।” অভিনেতা জানান, তিনি এখনও নতুন কোনও ছবি দেখেন না। বর্তমানে ইংরেজিতে কী ধরনের সিনেমা তৈরি হচ্ছে, সে সম্পর্কে কোনও ধারণা নেই তাঁর।

আমির যোগ করেন, “১৮ বছর বয়সে ছবির জগতে পা রেখেছিলাম। সহকারী পরিচালক হিসাবে কাজ করতাম। আমি তো বলি, ছোটবেলায় সবাই ক্রিকেট খেলে, ফুটবল খেলে। আমি ছবি তৈরি শিখতাম। আমার আসলে নিজের তৈরি করা একটা জগৎ রয়েছে। আমি সেখানেই বিচরণ করি। আসলে ছোটবেলায় তো খুব নিয়ম ছিল। কোনও প্রেমের ছবি দেখতাম না। তখন থেকেই নিজের জগৎ তৈরি হয়ে গিয়েছে।” এই মুহূর্তে নায়ক ব্যস্ত তাঁর প্রযোজিত আগামী ছবি ‘এক দিন’ নিয়ে, যে ছবিতে নায়ক হিসাবে দেখা যাবে আমির-পুত্র জুনেইদ খানকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement