Abhishek Bachchan In King Movie

‘কিং’ ছবিতে খলনায়ক অভিষেকের ‘লুক’ ফাঁস! অভিনেতার ঘনিষ্ঠমহলের তরফে এই প্রসঙ্গে কী জানানো হল?

আবার ফাঁস ছবির চরিত্রের ‘লুক’? যদিও ছবির সঙ্গে যুক্ত কিছু জনের দাবি, অভিষেকের যে ছবি প্রকাশ্যে এসেছে সেটা আসলে সিনেমার ‘লুক’ নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৩:৪৭
Share:

ফাঁস হয়ে গেল অভিষেকের ‘লুক’! ছবি: সংগৃহীত।

‘কিং’ ছবির একের পর এক শুটিংয়ের দৃশ্য আসছে প্রকাশ্যে। কখনও শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের রোম্যান্সের মুহূর্ত ছড়িয়ে পড়ছে চারিদিকে। আবার কখনও দুষ্টু চরিত্রে অভিষেক বচ্চনের ‘লুক’। কিছু দিন আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দ অনুরোধ জানিয়েছিলেন, এই ভাবে যেন শুটিংয়ের দৃশ্য ফাঁস করে না দেওয়া হয়।

Advertisement

তাতে বিশেষ লাভ হয়নি। কারণ, তার পরেও একই ঘটনা ঘটেছে। যদিও ছবির সঙ্গে যুক্ত কিছু জনের দাবি, অভিষেকের যে ছবি প্রকাশ্যে এসেছে সেটা সিনেমার ‘লুক’ নয়। যে ছবিটা ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন নায়ক। হাতে বন্দুক। তবে এই ছবি নাকি ভুয়ো।

অভিষেকের ঘনিষ্ঠমহলের দাবি, এই মুহূর্তে আয়ারল্যান্ডে আছেন তিনি। ‘ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগ’-এর জন্য ওখানেই রয়েছেন অভিনেতা। ফলে ‘কিং’ ছবির সেট থেকে ছড়িয়ে পড়েছে বলে যে ছবি ঘুরছে, তা সম্পূর্ণ ভুল।

Advertisement

কয়েক দিন আগে দীপিকা-শাহরুখের ছবি নিয়ে তোলপাড় হয়েছিল। কিন্তু তার পরে কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, ‘কিং’ ছবিতে একটি ক্যামিয়ো দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। আরও একটি প্রশ্ন উঠছে এর মধ্যে। অনুরাগীদের অনুমান, শুটিং সেটে দীপিকার সঙ্গে রয়েছেন রণবীরও। কারণ, বিমানবন্দরে তাঁর সঙ্গে রণবীরকেও দেখা গিয়েছিল। অন্তঃসত্ত্বা স্ত্রীকে সামাল দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। তাই অনুরাগীরা মনে করছেন, শুটিং সেটেও স্ত্রীর খেয়াল রাখতে সঙ্গে রয়েছেন রণবীর। এমনকি অনেকের অনুমান, শুটিংয়ের পরে হয়তো দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ঘুরে দেখবেন তারকাদম্পতি। কন্যা দুয়াকে দাদু-ঠাকুরমার কাছে রেখে এসেছেন বলেও ধরে নিচ্ছেন অনুরাগীরা। ‘কিং’ ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলওয়াত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement