The Bads Of Bollywood 2

আবার ক্যামেরার নেপথ্যে শাহরুখপুত্র, কবে আসছে আরিয়ানের ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’?

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়ের মাধ্যমে। নেটফ্লিক্সের এই সিরিজ় মুক্তির পরেই আলোচনার কেন্দ্রে উঠে আসে। কবে আসবে এর দ্বিতীয় ভাগ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৭:৫০
Share:

কবে আসছে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’? ছবি: সংগৃহীত।

বাবার মতো অভিনয় নয়, পেশা হিসাবে বেছে নিয়েছেন পরিচালনা। প্রথমেই সাফল্য। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়ের মাধ্যমে। নেটফ্লিক্সের এই সিরিজ় মুক্তির পরেই আলোচনার কেন্দ্রে উঠে আসে। লক্ষ্য, ববি দেওল, মোনা সিংহের মতো অভিনেতারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সেই সঙ্গে গোটা সিরিজ় জুড়ে অজস্র অভিনেতাকে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছে।

Advertisement

শোনা যাচ্ছে, প্রথম সিজ়নের ব্যাপক সাফল্যের পরে, সিরিজ়টির দ্বিতীয় ভাগ তৈরির পরিকল্পনা চলছে। এক প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’-এর চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই কাজ চলতি বছরের শেষ পর্যন্ত চলতে পারে।

সংবাদমাধ্যমকে এক সূত্র জানিয়েছে যে, আরিয়ান দ্বিতীয় সিজ়ন নিয়ে বাড়তি সতর্ক। নির্মাতারা এ বার নতুন ধরনের গল্প উপস্থাপন করার চেষ্টা করছেন বলে খবর। সূত্রের বক্তব্য অনুযায়ী, “এখন মূল লক্ষ্য হল চিত্রনাট্যকে এমন ভাবে তৈরি করা, যাতে নতুনত্ব থাকবে ও স্বতন্ত্রও হবে। শুধুমাত্র আগের সিজ়নের সাফল্যের ধারা বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমন যেন মনে না হয়। প্রথম সিজ়নের মতোই, এ বারের চিত্রনাট্যের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িয়ে বিলাল সিদ্দিকী।”

Advertisement

সব কিছু পরিকল্পনামতো এগোলে, এই সিক্যুয়েল তৈরির কাজ শুরু হতে পারে আগামী বছর থেকে। প্রতিবেদন অনুযায়ী, শুটিং শুরু হতে পারে ২০২৭ সালের প্রথম ভাগে। শোনা যাচ্ছে, এ বারেও মূল চরিত্রে দেখা যাবে লক্ষ্যকে। তবে চলতি বছরের শেষে শাহরুখ অভিনীত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তির পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। রেড চিলিজ় এন্টারটেনমেন্ট প্রযোজিত এই সিরিজ়ের প্রথম ভাগ ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। ক্যামিয়ো চরিত্রে কর্ণ জোহর, শাহরুখ খান, আমির খান, সলমন খানের মতো অনেকেই ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement