Kriti Sanon Protecting Rashmika Mandanna

নিরাপত্তাবলয় ভেঙে ঢুকে পড়ল দর্শক! উপচে পড়া ভিড়ে ‘ছোটবোন’ রশ্মিকাকে আগলে রাখলেন কৃতি

সম্প্রতি, ছবির প্রচারে পুণে গিয়েছিলেন শাহিদ কপূর, রশ্মিকা মন্দানা, কৃতি সেনন। প্রথমে ‘ফ্যান ইভেন্ট’ হিসাবে শুরু হলেও, দ্রুতই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। লোক বাড়তে শুরু করে, ব্যারিকেড ভেঙেও অনেকে ঢুকে পড়েন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৬:২৪
Share:

রশ্মিকাকে আগলে রাখলেন কৃতি। ছবি: সংগৃহীত।

অভিনেতা শাহিদ কাপুর, কৃতি সেনন এবং রশ্মিকা মন্দানা ব্যস্ত তাঁদের নতুন ছবি ‘ককটেল ২’-এর প্রচারে। সম্প্রতি, তাঁরা তিন জন ছবির প্রচারে উপস্থিত হয়েছিলেন পুণের এক শপিং মলে। সেখানে সাধারণ মানুষ, অনুরাগীদের সঙ্গে দেখা করবেন তাঁরা। এমনই কথা ছিল। প্রথমে ‘ফ্যান ইভেন্ট’ হিসাবে শুরু হলেও, দ্রুতই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। লোক বাড়তে শুরু করে, ব্যারিকেড ভেঙেও অনেকে ঢুকে পড়েন বলে অভিযোগ। ভিড়ে আটকে পড়েন দুই নায়িকা। এমন পরিস্থিতিতে রশ্মিকাকে আগলে বার করে আনতে দেখা গেল কৃতিকে। ছড়িয়েছে সেই ভিডিয়ো। প্রশংসায় অনুরাগীরা।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিনেতাদের দিকে বিশাল ভিড় যেন ধেয়ে আসছে। বিপুল জনসমাগম সামলাতে হিমশিম খাচ্ছেন শাহিদ, কৃতি এবং রশ্মিকা। ভিড় ঠেলে হাঁটতেও সমস্যায় পড়ছেন তাঁরা। একাধিক প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত বেশ কিছু অনুরাগী নাকি নিরাপত্তা ব্যারিকেড ভেঙে অভিনেতাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে প্রচার অনুষ্ঠানটি মাঝপথে বন্ধও করে দেওয়া হয়।

এই বিশৃঙ্খলার মধ্যে শাহিদকে বেশ বিরক্ত দেখায়। অন্য দিকে, ঠেলাঠেলির মধ্যে রশ্মিকাকে শক্ত করে ধরে রাখতে দেখা যায় কৃতিকে। ঠিক যেন প্রবল ভিড়ের মাঝে ছোটবোনকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বড়দিদি। নিরাপত্তাকর্মীরা যখন তাঁদের বাইরে নিয়ে যাচ্ছিলেন, অভিনেত্রী পুরো সময়টা সতর্ক ছিলেন এবং রশ্মিকাকে জড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে সাহায্য করেন। এই ভিডিয়ো প্রশংসিত সমাজমাধ্যমে।

Advertisement

ভিড়ের মধ্যে ক্যামেরাবন্দি কৃতি-রশ্মিকা। ছবি: সংগৃহীত।

একজন অনুরাগী মন্তব্য করেন, “কৃতি ঠিক নিজের ছোটবোনের মতো রশ্মিকাকে আগলাচ্ছেন। দু’জনের জন্যই ভালবাসা।” অপর এক জন লেখেন, “ওঁদের সম্পর্ক সত্যিই প্রশংসনীয়।” অনেক নেটাগরিকই এই ঘটনার সময়ে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনা করেছেন। দর্শকের আচরণকে কেউ কেউ ‘হতাশাজনক’ বলেও অভিহিত করেছেন।

হোমী অদজানিয়া পরিচালিত এই ছবি ২০১২ সালের জনপ্রিয় ‘ককটেল’-এর সিক্যুয়েল। ত্রিকোণ প্রেমের কাহিনি দেখা যাবে এই ছবিতে। প্রচার-ঝলকেই তা স্পষ্ট। ১৯ জুন মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement