Ankush Oindrila Vikram

অঙ্কুশ নয়, পর্দায় বিক্রমের সঙ্গেই ঐন্দ্রিলাকে দেখতে চান সবাই! হিংসে হয় নায়কের?

বিক্রম চট্টোপাধ্যায় এবং ঐন্দ্রিলা সেন ছোট পর্দার অন্যতম সফল জুটি। তাঁদেরকে ক্যামেরার সামনে দেখার অপেক্ষায় থাকেন দর্শক। তা নিয়ে খারাপ লাগে অঙ্কুশের?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১১:৪৪
Share:

বিক্রম-ঐন্দ্রিলা জুটি নিয়ে কি হিংসে হয় অঙ্কুশের? ছবি: সংগৃহীত।

ছোট পর্দায় আবার ফিরছেন ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়। এই জুটি নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে শেষ বার তাঁদের একসঙ্গে দেখেছিলেন সবাই। তার পর দু’জনেই মন দিয়েছেন বড় পর্দার কাজে। গত ছ’বছরে ঐন্দ্রিলা যেমন মন দিয়েছেন ওয়েব সিরিজ় এবং বড় পর্দার কাজে, বিক্রমকেও দর্শক দেখেছেন একের পর এক সিনেমায়।

Advertisement

প্রথম ছবিতে অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়িকা। কিন্তু বাস্তবের জুটিকে পর্দায় দেখতে দর্শক যত না আগ্রহী, তার চেয়েও বেশি আগ্রহী বিক্রম এবং ঐন্দ্রিলাকে নিয়ে। বলা যেতে পারে পর্দায় এই জুটি অনেক বেশি সফল। খারাপ লাগে অঙ্কুশের? প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাসি নায়কের।

অঙ্কুশ বললেন, “না না, খারাপ লাগবে কেন? আমি ওদের জীবনে আসার অনেক আগে থেকে বিক্রম-ঐন্দ্রিলা জুটি সফল। আর ছোট পর্দার গ্রহণযোগ্যতা দর্শকের কাছে একেবারে অন্যরকম। ওদের জুটি প্রথম দিন থেকে সেই ভালবাসা পেয়ে এসেছে। সুতরাং সেটা টপকে আরও একটা জুটিকে প্রতিষ্ঠা করা খুবই কঠিন ব্যাপার।” কোনও আক্ষেপ নেই নায়কের। উল্টে তাঁর ইচ্ছা, পর্দায় বিক্রম-ঐন্দ্রিলা যেন আরও বেশি করে কাজ করেন। নিজেদের মধ্যে সেই আলোচনাও হয় তাঁদের।

Advertisement

অঙ্কুশ যোগ করলেন, “আমার তিন জন তো খুব ভাল বন্ধু। তাই সব সময় বলি যদি কাজের সুযোগ আসে সব সময় বিক্রম এবং ঐন্দ্রিলার তা গ্রহণ করা উচিত। নিজেদের জনপ্রিয়তা কাজে ব্যবহার করা দরকার। যদিও দু’জনে এখন ধারাবাহিক থেকে দূরে। নতুন রিয়্যালিটি শো সঞ্চালনা করতে দেখা যাবে।” আগে সঞ্চালক হিসাবে অঙ্কুশ-বিক্রম জুটিকে দর্শক ভালবাসা দিয়েছেন দর্শক। এ বার এই পুরনো জুটিকে নতুন মোড়কে দর্শকের কেমন লাগে, সেটাই দেখার অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement