Siliguri Municipal Corporation

তৃণমূল কাউন্সিলরদের পরিকল্পনায় জল ঢেলে শিলিগুড়ি পুরনিগমের বোর্ডে নতুন প্রশাসক নিয়োগ রাজ্য সরকারের

সোমবার রাত ৯টা নাগাদ একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন প্রশাসক হলেন হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব আর বিমলা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৩:১৬
Share:

শিলিগুড়ি পুরসভা। ফাইল চিত্র।

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভেঙে গেল শিলিগুড়ি পৌরনিগমের বোর্ড। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার মুখেই মেয়রের পদ থেকে পদত্যাগ করেন গৌতম ঘোষ। ফলে অচলাবস্থায় পড়ে ছিল শিলিগুড়ি পৌরসভা। এমতঅবস্থায় নতুন প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার।

Advertisement

সোমবার রাত ৯টা নাগাদ একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন প্রশাসক হলেন হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব আর বিমলা।এর ফলে শিলিগুড়িতে আর কোনও কাউন্সিলর থাকল না, সম্পূর্ণ দায়িত্ব এখন কোঅর্ডিনেটরদের।

প্রসঙ্গত, গৌতম দেব পদত্যাগ করার পর বিপাকে পড়ে যায় বোর্ড। তৃণমূলের বাকি কাউন্সিলরা বোর্ড গঠন করার আবেদন জানান রাজ্য প্রশাসনের কাছে। রাজ্য সরকার তাঁদের ৭২ঘণ্টা সময় চেয়ে নিয়েছিল তাঁদের আবেদনের জবাব দেওয়ার জন্য। কিন্তু সেই সময়সীমা ২৪ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার তাঁদের সব

Advertisement

পরিকল্পানায় জল ঢেলে প্রশাসক নিয়োগ করে দেয়। এমনটা যে হতে পারে তা আগি থেকেই আভাস দিয়েছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

এই বিষয়ে বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "আমরা আগেই জানতাম বর্ষার সময় রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে নাগরিক পরিষেবা অব্যাহত রাখবে। মানুষ যাতে সমস্যায় না পড়ে সেদিকে নজর রেখেছে রাজ্য সরকার।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement