Anubhav In Bengali Mega

পরিচালনায় অনিশ্চয়তা আছে, তবু স্বপ্ন দেখি! ক্যামেরার পিছনে যাওয়ার আগে আবার ‘নায়ক’ অনুভব

“টলিউডে এত দিন সবাইকে দমিয়ে রাখা হয়েছে। নতুন সরকারের কাছে অনুরোধ, দমনপীড়ন বন্ধ হোক। আমরা কাজ করে বাঁচি।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ২০:৫৩
Share:

অনুভব কাঞ্জিলাল। ছবি: ফেসবুক।

তাঁকে ক্যামেরার সামনেই পেতে চান সবাই। তাঁকে টানে ক্যামেরার পিছনে থাকা কালো কাপড়ের আড়াল! অনুভব কাঞ্জিলাল। আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, শীঘ্রই তিনি পরিচালনায় আসছেন। তার আগে ফের তিনি ছোটপর্দায়। ধারাবাহিক ‘কম্পাস’-এ তিনি নায়কের ভূমিকায়।

Advertisement

পরিচালকের জীবনে অনিশ্চয়তা অনেক। এখনও বাংলা ইন্ডাস্ট্রিতে পরিচালক এবং প্রযোজকেরা নিরাপদ নন! হাতেগরম উদাহরণ অনুভবের বাবা অঞ্জন কাঞ্জিলাল। তাঁর ছবি ‘সাজঘর’ গত কয়েক বছর ধরে মুক্তির অপেক্ষায়। তার থেকে অভিনেতার জীবন তো অনেক ভাল! প্রসঙ্গ তুলতেই অনুভব বললেন, “তার পরেও ছোট থেকে স্বপ্ন, আমি পরিচালক হব। ওই বিষয় নিয়ে তাই পড়াশোনা করেছি। অভিনয়ের পাশাপাশি বাবাকে ‘সাজঘর’ ছবিতে পরিচালনাও করেছি। অভিনয়ের থেকেও আমায় এই ভূমিকা বেশি টানে।” তাই নতুন সরকারের কাছে তাঁর বিনীত অনুরোধ, “টলিউডে এত দিন সবাইকে দমিয়ে রাখা হয়েছে। এ বার দমনপীড়ন বন্ধ হোক। আমরা কাজ করে বাঁচি।”

পাকাপাকি পরিচালক হওয়ার আগে আবার অভিনয়ের ডাক। অনুভবের কথায়, “ধারাবাহিকের প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের ডাক ফেরানো যায় না। ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ রায় পা ভেঙে শয্যাশায়ী। তাই একেবারে নতুন ভাবে নায়কের চরিত্র বুনেছেন সুশান্তদা। চরিত্রের নাম প্রান্তিক।” অর্কপ্রভ ফিরলে কি আপনাকে আর ধারাবাহিকে দেখা যাবে? সে বিষয়ে জানেন না অনুভব। মাত্র পাঁচ দিন হল শুটিং শুরু করেছেন। “এমনও হতে পারে, অর্ক ফেরার পরেও আমাকে হয়তো সমান্তরাল নায়কের চরিত্রে দেখতে পাবেন। কিংবা সুশান্তদা ত্রিকোণ প্রেমের গল্প বুনলেন। সবটাই সময় বলবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement