Ahona Dutta

নাতনির জন্য মেয়ের সঙ্গে সব বিবাদ মেটালেন চাঁদনি! জল্পনা তুঙ্গে, বিরক্ত অহনা কী উত্তর দিলেন?

শোনা যাচ্ছে, মীরা হওয়ার পরে নাকি অহনার সঙ্গে তাঁর মায়ের দূরত্ব ঘুচেছে। এই খবর ছড়িয়ে পড়ার পরেই বিরক্ত নায়িকা। কী বললেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৫:২৯
Share:

অভিনেত্রী অহনা দত্ত কেন বিরক্ত? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগে ধুমধাম করে মেয়ে মীরার অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন অভিনেত্রী অহনা দত্ত এবং তাঁর স্বামী দীপঙ্কর রায়। সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীর অতীত টেনে আবার কাটাছেঁড়া। মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রীর দূরত্বের কথা প্রায় সবার জানা। এ বার সেই সম্পর্কেই জড়ানো হল অহনার ছ’মাসের মেয়েকে।

Advertisement

শোনা যাচ্ছে, মীরা হওয়ার পরে নাকি অহনার সঙ্গে তাঁর মায়ের দূরত্ব ঘুচেছে। নাতনির জন্যই নাকি তিনি মেয়ের উপর জমে থাকা সব রাগ, ক্ষোভ ভুলে এগিয়ে গিয়েছেন। এই ধরনের খবর ছড়ানোর পরে অত্যন্ত বিরক্ত হয়েছেন অভিনেত্রী। অহনা বললেন, “সম্পূর্ণ ভুল তথ্য রটানো হচ্ছে। যেটা একেবারেই কাম্য নয়। আমার একরত্তি মেয়েকে টেনে এই ধরনের ভুল বার্তা ছড়ানো তো অন্যায়। এই ধরনের নেতিবাচক বিষয়ে আমার ছোট্ট মেয়েকে জড়ানো হোক, চাই না।”

এই প্রথম নয়, আগেও অহনার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া হয়েছে। এমনিতে মেয়ের বিরুদ্ধে অনেক কথাই প্রকাশ্যে বলেছিলেন মা চাঁদনি। অহনাও মায়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে কোনও রাখঢাক করেননি। কিন্তু এত দিন পরে সেই একই ঘটনার উত্থাপন বিব্রত করছে অভিনেত্রীকে। অতীতের কোনও তিক্ত ঘটনার আঁচ পড়ুক মেয়ের উপর, সেটা কোনও ভাবেই চান না অহনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement