Shamita Shetty

‘ঠিক সময়ে বিয়ে হলে বাচ্চারা বড় হয়ে যেত’! কটাক্ষের সপাটে জবাব দিলেন শমিতা, কী বললেন তিনি?

শমিতাকে বয়স নিয়ে খোঁচা দিয়েছিলেন এক ব্যক্তি। ৪৭ বছর বয়সি অভিনেত্রী ‘সঠিক’ সময়ে বিয়ে করলে নাকি এত দিনে বাচ্চারা বড় হয়ে যেত, এমন মন্তব্যও করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৫:১১
Share:

প্রকাশ্যে নিন্দককে কড়া জবাব শমিতার! ছবি: সংগৃহীত।

বয়স নিয়ে খোঁচা দিয়েছিলেন নিন্দক। প্রকাশ্যে সপাটে জবাব দিলেন শমিতা শেট্টী। নিন্দকের দিকেই ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন। ঠিক কী ঘটেছে?

Advertisement

শমিতাকে বয়স নিয়ে খোঁচা দিয়েছিলেন এক ব্যক্তি। ৪৭ বছর বয়সি অভিনেত্রী নাকি ‘সঠিক’ সময়ে বিয়ে করলে এত দিনে বাচ্চারা বড় হয়ে যেত, এমন মন্তব্যও করেন তিনি। সেই নিন্দককে কড়া জবাব দিয়েছেন শিল্পা শেট্টীর বোন। নিন্দক মন্তব্য করেছিলেন, “আপনার বয়স হয়ে গিয়েছে। আগের মতো ব্যাপারটা আর নেই।” এর উত্তরে শমিতা বলেন, “আপনার এই অসাধারণ মন্তব্যের আমি জবাব দিতে চাই। হ্যাঁ, আমার চেহারায় পরিবর্তন তো আসবেই! সময়ের সঙ্গে সব বদলায়। সেটাই প্রকৃতির নিয়ম। কোনও কিছুই চিরস্থায়ী নয়। মানুষের শারীরিক সৌন্দর্যও নয়। তবে আমি আমার বয়স অনুযায়ী যথেষ্ট সুস্থ ও সবল এবং সুখী আছি। ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

“ঠিক সময়ে বিয়ে করলে এত দিনে বাচ্চারা বড় হয়ে যেত।” এই মন্তব্যের উত্তরে শমিতা বলেন, “ঠিকই! কিন্তু আপনি বিয়ে করে কোন রাজ্য উদ্ধার করেছেন ভাই? আর সবচেয়ে বড় কথা আপনারা আমাদের মতো একাকী মহিলাদের সমাজমাধ্যমে অনুসরণ করেনই বা কেন? বরং একটা উপকার করুন। আমাকে দয়া করে আনফলো করে দিন।”

Advertisement

বয়স নিয়ে বহু অভিনেত্রীই নিন্দকদের কুমন্তব্যের শিকার হন। তবে এ বার আর চুপ করে থাকেননি শমিতা। সপাটে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘মহব্বতেঁ’, ‘জ়হের’ ছবিতে নজর কেড়েছিলেন অভিনেত্রী। ‘বিগ বস্‌ ১৫’-তেও তিনি প্রশংসা পেয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement