Srabonti

ফের শ্রাবন্তীকে বিঁধলেন রোশন, ‘বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল চিহ্ন’

সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। ছবি দেখে অনুরাগীরা নতুন জল্পনায় মেতেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ২০:২৫
Share:

রোশন ও শ্রাবন্তী।

সম্ভবত বিয়ে ভাঙার আগে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় এ ভাবে বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন শ্রাবন্তী। রাজীব বিশ্বাসের সময় সোশ্যাল মিডিয়া আসেনি। কৃষ্ণ ভি রাজের সঙ্গে বিচ্ছেদের সময় কোনও সাড়াশব্দ ছিল না কারও মুখেই।

Advertisement

ব্যতিক্রম রোশন সিংহ। তিনি কিন্তু ছেড়ে কথা বলছেন না। সোশ্যালে শ্রাবন্তীর প্রতিটি পদক্ষেপ নজরে রাখছেন এবং সুযোগ মতো বিঁধছেনও তাঁকে।

ফের কী নিয়ে রেষারেষি তারকা দম্পতির মধ্যে? অতি সম্প্রতি শ্রাবন্তী নিজের মা-বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে বলেন, তাঁকে সব অবস্থায় সমর্থন জানিয়ে এসেছেন এঁরাই। সেখানে তাঁর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। ছবি দেখে অনুরাগীরা নতুন জল্পনায় মেতেছেন।

Advertisement

ভোলেননি রোশন। শ্রাবন্তীর এই পোস্টের পরেই তাঁর পাল্টা পোস্ট আত্মজা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ধার করে। কী বলা হয়েছে সেখানে? ‘সুখী দাম্পত্যের চাবিকাঠি পারস্পরিক বিশ্বাসের মধ্যে লুকিয়ে। বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল চিহ্ন।’ রোশন এই উক্তির সমর্থনে অর্থপূর্ণ ক্যাপশনও লিখেছেন, ‘আমি পুরোপুরি সহমত। স্বামী বা প্রাক্তনের আপত্তি সত্ত্বেও কিছু নারী তাঁর নামে জোর করে সিঁদুর পরেন। এই ধরনের নারীকে ভীষণ ঘৃণা করি।’'

A post shared by Srabanti singh (@srabanti.smile)

Advertisement

আরও পড়ুন: আমার সঙ্গে সোনামণিকে জড়িয়ে ট্রোলের শিকার হয়েছি: প্রতীক

শ্রাবন্তীর সিঁথির সিঁদুর কি তা হলে অশান্তি চাপা দিতে? রোশনের কথায় ইঙ্গিত মিলছে তেমনটাই। এর আগে করবা চৌথ বা বিজয়া দশমীতেও চওড়া করে সিঁদুর পরেছেন অভিনেত্রী। তখন কিন্তু রোশন এ রকম কোনও মন্তব্য পোস্ট করেননি।এখানেই থামেননি তিনি। ‘কিক ৩’ জিম খুলতে চলেছেন অদূর ভবিষ্যতে, ইনস্টাগ্রামে তার আভাসও দিয়েছেন।

A post shared by Singh Roshan (@singhroshan399)

আরও পড়ুন: হিমেশকে প্রকাশ্যে অপমান করেন সলমন, ভেঙে যায় গুরু-শিষ্যের সম্পর্ক

সোশ্যাল মিডিয়ায় রেষারেষির সূত্রপাত রোশনের হাত ধরেই। ফিটনেস জিম সেন্টার নিয়ে শ্রাবন্তীকে প্রথম কটাক্ষ তাঁর। তার পরেই মিম শেয়ার করে ইঙ্গিতে জানান, এক জন ছেলের বিয়ে মানে জীবন নষ্ট হয়ে যাওয়া।

যদিও সেই পোস্ট নিয়ে সাফাই ছিল, নিছক মজা করতে এই পোস্ট শেয়ার করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement