TMC Turmoil

তৃণমূলে আবার ধাক্কা! জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পূর্ব বর্ধমানের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, চন্দ্রিমাকে চিঠি

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলা সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সত্তরোর্ধ্ব রবীন্দ্রনাথ। ২০২১ সাল থেকে পর পর তিন বার তিনি পূর্ব বর্ধমানের জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৭:২৬
Share:

তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়ার প্রাক্তন বিধায়ক বুধবার দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। যদিও তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে কি না, এখনও স্পষ্ট নয়।

Advertisement

সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলা সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সত্তরোর্ধ্ব রবীন্দ্রনাথ। ২০২১ সাল থেকে পর পর তিন বার তিনি পূর্ব বর্ধমানের জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ইমেল মারফত চন্দ্রিমাকে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, শারীরিক কারণে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব আর সামলাতে পারছেন না। তাই অব্যাহতি চাইছেন। এই চিঠিকেই তাঁর পদত্যাগপত্র হিসাবে বিবেচনা করার অনুরোধও জানিয়েছেন প্রাক্তন বিধায়ক।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কাটোয়া থেকে রবীন্দ্রনাথকে টিকিট দিয়েছিল তৃণমূল। তিনি ওই কেন্দ্রের ছ’বারের বিধায়ক এবং এলাকার দাপুটে নেতা। ১৯৯৬ সাল থেকে প্রথমে কংগ্রেসের টিকিটে, পরে তৃণমূলের টিকিটে কাটোয়ায় জিতেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু তিনি এ বার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের কাছে হেরে যান ৩৫ হাজারের বেশি ভোটে। নির্বাচনী লড়াইয়ে পরাজয়ের পর এ বার দলীয় পদও ছাড়তে চান রবীন্দ্রনাথ। তাঁর পদত্যাগ পূর্ব বর্ধমান জেলা তৃণমূলে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিধানসভায় ভরাডুবির পর রাজ্যে তৃণমূলের অন্দরে ভাঙন অব্যাহত। পরিষদীয় দল এবং সংসদীয় দল ভেঙে গিয়েছে। কাউন্সিলরেরা দিকে দিকে হয় পদত্যাগ করছেন, নয়তো গ্রেফতার হচ্ছেন। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের ইস্তফার নেপথ্যে শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনও কারণ আছে কি না, তা নিয়েও জল্পনা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement