Ali Fazal

‘লজ্জা পেলে চলবে না’, হলিউডে সফল হওয়ার কোন টোটকা দিলেন অভিনেতা আলি ফজ়ল?

বহু ইংরেজি ছবিতে অভিনয় করেছেন আলি ফজ়ল। সম্প্রতি, অনুরাগীদের জন্য কোন টোটকার কথা প্রকাশ্যে বললেন আলি ফজ়ল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৮:৫২
Share:

আলি ফজ়লের টোটকা। ছবি: সংগৃহীত।

‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’, ‘ডেথ অন দ্য নাইল’ এবং ‘কান্দাহার’-এর মতো আন্তর্জাতিক ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি। হলিউড নিয়ে এমনিই দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি আলি ফজ়লকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা।

Advertisement

বহু বার প্রিয়ঙ্কা চোপড়া নিজের সাক্ষাৎকারে বলেছেন, তিনি যখন হলিউডে প্রথম পা রাখেন, তখন মাথায় রাখেননি যে তিনি বলিউডের আলোচিত নায়িকা। অভিনেত্রী বলেছিলেন, “একঘর লোকের সামনে নিজের পরিচয় জানাতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। বলতে অসুবিধা নেই, ‘আমার নাম প্রিয়ঙ্কা চোপড়া, আমি এক জন ভারতীয় অভিনেত্রী’।” একই কথা শোনা গেল আলির কথায়।

অভিনেতা বলেন, “অডিশন দিতে কখনও সঙ্কোচ করা উচিত নয়।” তাঁর মতে, অনেকেই মনে করেন আগে কোনও এজেন্সির সঙ্গে যুক্ত হতে হবে। কিন্তু বাস্তবে ভাল অডিশনের মাধ্যমে একটি কাজ পাওয়ার পরেই এজেন্সিগুলো আগ্রহ দেখায়।

Advertisement

সম্প্রতি, ‘রাখ’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। প্রসিত রায়ের ক্রাইম থ্রিলার সিরিজ়ে প্রথম বার পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আলিকে। সম্প্রতি দিল্লি সফরে এসে তিনি জানান, এই চরিত্রের জন্য তাঁকে দীর্ঘ প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।

আলি বলেন, পুলিশের পোশাক বা উর্দি তাঁর চরিত্র নির্মাণে বিশেষ ভূমিকা পালন করেছে। পোশাক পরার প্রথম দিনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, তখনও চরিত্রটি পুরোপুরি নিজের মধ্যে ধারণ করতে পারেননি। ধীরে ধীরে নানা খুঁটিনাটি মিলিয়ে তিনি চরিত্রটিকে গড়ে তুলেছেন।

এ দিকে ‘রাখ’-এ প্রথম বারের মতো অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গে কাজ করেছেন আলি। সহ-অভিনেত্রী সম্পর্কে তিনি বলেন, সোনালি এক জন অসাধারণ শিল্পী। যে কোনও সমস্যায় সহযোগিতার জন্য এগিয়ে আসেন। অভিনয়ের সময় তিনি প্রায়ই মুগ্ধ হয়ে তাঁর অভিনয় দেখতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement