Hair Care with Curd

দই দিয়েই ৩ রকম চুলের মাস্ক! কী ভাবে বানাবেন? ব্যবহার করলে কী উপকারই বা পাবেন?

গরমে পেট ঠান্ডা করতে দই খান। সেই দই কাজ লাগতে পারে গরমে চুলের যত্ন নিতেও। খুব বেশি কিছু উপকরণের দরকার নেই। দইয়ের সঙ্গে সামান্য কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তিন রকম হেয়ার মাস্ক। যা চুলের তিন সমস্যার সমাধান করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২০:০২
Share:

ছবি: সংগৃহীত।

গরমে পেট ঠান্ডা করতে দই খান। সেই দই কাজ লাগতে পারে গরমে চুলের যত্ন নিতেও। খুব বেশি কিছু উপকরণের দরকার নেই। দইয়ের সঙ্গে সামান্য কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তিন রকম হেয়ার মাস্ক। যা চুলের তিন সমস্যার সমাধান করবে।

Advertisement

১. চুল পড়া কমানোর প্যাক

উপকরণ: ৪-৫ চামচ টক দই এবং ২ চামচ মেথি দানা

Advertisement

প্রণালী : মেথি দানা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেটি ভাল করে বেটে নিন। এবার মেথি বাটার সঙ্গে টক দই মিশিয়ে মিশ্রণটি মাথার ত্বক ও পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তার পরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন এটি ব্যবহার করতে পারেন। এতে চুলের গোড়া শক্ত হবে। নতুন চুল গজাতেও সাহায্য করবে।

২. খুশকি দূর করার প্যাক

উপকরণ: ১ কাপ টক দই, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ মধু।

প্রণালী: একটি পাত্রে টক দই, লেবুর রস ও মধু এক সঙ্গে নিয়ে চামচ দিয়ে ভাল করে ফেটিয়ে মসৃণ ভাবে বেটে নিন। তার পরে সেটি চুলের গোড়ায় ভাল করে মাসাজ করে লাগিয়ে নিন। ২০-২৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন। যাদের মাথায় খুশকির সমস্যা আছে, তাদের জন্য এই প্যাকটি দারুণ কার্যকরী। লেবু ও দইয়ের অ্যান্টি-ফাঙ্গাল উপাদান খুশকি দূর করে এবং মধু চুলের আর্দ্রতা বজায় রাখে।

৩. চুলে রেশমের মতো নরম ভাব আনতে হলে

উপকরণ: ১টি পাকা কলা এবং আধ কাপ টক দই।

প্রণালী: কলাটি চামচ বা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে চটকে নিন, যেন দলা পাকিয়ে না থাকে। তার সঙ্গে টক দই মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করুন। চুল হালকা ভিজিয়ে নিয়ে ওই প্যাকটি পুরো চুলে ওপর থেকে নীচ পর্যন্ত ভাল করে লাগান। ৩০-৪০ মিনিট রেখে চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। মাসে ২-৩ বার এটি ব্যবহার করলে চুল হবে নরম রেশমের মতো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement