Akshay Kumar injured

বুকে হাত দিয়ে বসে পড়েন অক্ষয়! শুটিং করতে গিয়ে জখম হন, ঠিক কী ঘটেছিল ছবির সেটে?

‘ভূত বাংলা’ ছবিতে বেশ কিছু লড়াইয়ের দৃশ্য রয়েছে। তেমনই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিপদে পড়েন অক্ষয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৮:০৪
Share:

বড় চোট পান অক্ষয়! ছবি: সংগৃহীত।

সম্প্রতি শুটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন অক্ষয় কুমার। এখন তিনি তাঁর আসন্ন ছবি ‘ভূত বাংলা’র প্রচার নিয়ে ব্যস্ত। সেই ছবির শুটিং করতে গিয়েই অঘটন ঘটে যায় অভিনেতার সঙ্গে। সেই মুহূর্তের ভিডিয়ো অবশেষে প্রকাশ্যে এল।

Advertisement

‘ভূত বাংলা’ ছবিতে বেশ কিছু লড়াইয়ের দৃশ্য রয়েছে। তেমনই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিপদে পড়েন অক্ষয়। ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, দূর থেকে দৌড়ে এসে বেশ উঁচুতে লাফিয়ে ওঠেন তিনি। প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হন অক্ষয়। তখনই পা ফসকে পড়ে যান তিনি। বুকের কাছে লাগে তাঁর। বুকে হাত দিয়ে বসে পড়েন অক্ষয়। অভিনেতার অভিব্যক্তিতে স্পষ্ট, আঘাত পেয়েছেন তিনি।

অক্ষয় নিজেও কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে জানান, ছবিতে লড়াইয়ের দৃশ্যে নিজেই অভিনয় করেছেন তিনি। প্রযুক্তির মাধ্যমে লড়াইয়ের দৃশ্যের থেকে নিজে অভিনয় করে এই দৃশ্যগুলি ফুটিয়ে তুলতে পছন্দ করেন তিনি। অক্ষয় মনে করেন, প্রযুক্তির মাধ্যমে অভিনয় করলে এই দৃশ্যগুলিকে বাস্তব রূপ দেওয়া যায় না।

Advertisement

এই দৃশ্যেই চোট পান অক্ষয়। ছবি-সংগৃহীত।

ছবিটি প্রথমে ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পিছিয়ে গিয়ে সেই ছবি মুক্তি পাচ্ছে ১৬ এপ্রিল। অনেকেই অনুমান করেছিলেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। পরে ছবির সহ-প্রযোজক একতা কপূর এই প্রসঙ্গে বলেছিলেন, “এখনও বক্স অফিসে সফল ভাবে চলছে ‘ধুরন্ধর’, যা আমাদের গোটা চলচ্চিত্রজগতের কাছে খুব খুশির খবর। তাই আমাদের ছবিটা পিছিয়ে গেলে, শেষ পর্যন্ত দুটো ছবির পক্ষেই তা ভাল হবে।” ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, তব্বু, ওয়ামিকা গব্বী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement