Akshay Kumar Son

বাবার ২৫০০ কোটির সম্পত্তি ছেড়ে বিদেশে চাকরি আরভের, মাসে কত টাকা মাইনে পান অক্ষয়-পুত্র?

অক্ষয় কুমার চান, তাঁর প্রযোজনা সংস্থার দায়িত্ব নিক ছেলে। কিন্তু, ছেলে আরভ ফ্যাশন নিয়ে কাজ করতে চান। সেই মতো চাকরি খুঁজে নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:২২
Share:

(বাঁ দিকে) অক্ষয় কুমার, (ডান ডিকে) আরভ ভাটিয়া। ছবি: সংগৃহীত।

মাত্র ১৫ বছর বয়সেই বাবার বানানো অট্টালিকা, বিলাসবহুল জীবন ছেড়েছেন অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। তারকাপুত্রের সঙ্গে তাঁর দাদু রাজেশ খন্নার মিল পান অনুরাগীরা, যদিও আরভের নাকি সিনেমায় তেমন আগ্রহ নেই। অক্ষয় চান তাঁর প্রযোজনা সংস্থার দায়িত্ব নিক ছেলে। কিন্তু, ছেলে আরভ ফ্যাশন নিয়ে কাজ করতে চান। এখন আরভ লন্ডনের বাসিন্দা। নিজের পছন্দের চাকরিও নাকি খুঁজে নিয়েছেন অক্ষয়-টুইঙ্কলের ছেলে।

Advertisement

ছেলেকে নিয়ে অক্ষয়ের বড্ড চিন্তা। অক্ষয় নিজে একাধিক বার জানিয়েছেন যে, তাঁর ছেলে বড্ড সরল। আরভ নাকি মানুষ চিনতে পারেন না। অথচ ইন্ডাস্ট্রির একটা বড় অংশ অবশ্য অক্ষয়কে ‘চতুর’ বলেই অভিহিত করেন। নিজের চেষ্টায় বলিউডে নিজের জমি শক্ত করেছেন অক্ষয়। শুধু তা-ই নয়, বর্তমানে প্রায় ২৫০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী তিনি। কিন্তু, বাবার বিপুল অর্থ-খ্যাতি নিয়ে ভাবিত নন আরভ। অক্ষয়ের কথায়, ‘‘আমার ছেলে একেবারেই সিনেমা নিয়ে আগ্রহী নয়। বেচারা মাসে সাড়ে ৪ হাজার টাকা মাইনের চাকরি করে। আমি মনে করি, এটা খারাপ কিছু না। ও ফ্যাশন নিয়ে কিছু করতে চায়। বিভিন্ন গ্রামে গিয়ে ‘ব্লক প্রিন্টিং’ বা অন্যান্য শিল্পকলা শেখে। আমি শুধু ওকে বলেছি, যা-ই কোরো, কখনও কারও ক্ষতি কোরো না।’’

অক্ষয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, আরভ নিজের কাজ নিজে করতেই ভালবাসেন। আরভ নিজেই রান্না করেন, নিজের জামাকাপড় নিজেই কাচেন। ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও দামি পোশাকের প্রতি বিশেষ আগ্রহ নেই আরভের। অক্ষয় জানিয়েছিলেন, আরভ নাকি পুরনো জিনিসপত্র ফেলে দিতে পছন্দ করেন না। বরং পুরনো জিনিসপত্র বিক্রির দোকানে গিয়ে পুরনো জামাকাপড় কেনেন তিনি। সেগুলো পরতেও নাকি স্বচ্ছন্দ বোধ করেন আরভ। বছর ২৪–এর আরভ আসলে নিজস্ব পরিচিতি তৈরি করতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement