Alia Bhatt-Sadguru

‘ভাল মা কী ভাবে হওয়া সম্ভব?’ সদ্‌গুরুর কাছে প্রশ্ন আলিয়ার, কী পরামর্শ পেলেন নায়িকা?

মেয়ে রাহা জন্মানোর পর থেকে আলিয়া নিজের মধ্যে এক পরিবর্তন অনুভব করেন, এ কথা অনেক সময়েই বলেছেন। মেয়েকে নিয়ে চিন্তায় থাকেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১১:৪১
Share:

সদ্‌গুরুর থেকে কী পরামর্শ পেলেন আলিয়া? ছবি: সংগৃহীত।

অনুষ্কা শর্মা, বিরাট কোহলির আধ্যাত্মিক ভাবনাচিন্তার কথা অনেকেরই জানা। প্রায়ই তাঁদের দেখা যায় স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে। এ ছাড়াও অনেক সময়ে অনেক তারকাকেই তাঁদের আধ্যাত্মিকতা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। এ বার আলিয়া ভট্ট উপদেশ নিলেন সদ্‌গুরুর থেকে। ভাল মা হওয়ার উপদেশ চাইলেন নায়িকা।

Advertisement

মেয়ে রাহা জন্মানোর পর থেকে আলিয়া নিজের মধ্যে এক পরিবর্তন অনুভব করেন, এ কথা অনেক সময়েই বলেছেন। মেয়েকে নিয়ে উদ্বেগে থাকেন তিনি। তাই রাহার জন্মের পর তাকে জনসমক্ষে আনতেও অনেক চিন্তা করতে হয়েছিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, যে দিন প্রথম মেয়েকে ক্যামেরার সামনে এনেছিলেন খুবই উৎকণ্ঠা হচ্ছিল তাঁর। সারা ক্ষণই ভাল মা হয়ে ওঠার চেষ্টা করেন নায়িকা।

এ বার সদ্‌গুরুর থেকে অভিনেত্রী পরামর্শ নিলেন, ভাল মা কী ভাবে হওয়া যায়? আলিয়ার প্রশ্ন শুনে হেসে ফেলেন সদ্‌গুরু। তিনি বলেন, “যে মা-বাবা অতিরিক্ত চিন্তা করেন, তাঁরা কখনও ভাল মা-বাবা হতে পারেন না।” এই উত্তর শুনে আলিয়াও হেসে ফেলেন। নায়িকা সঙ্গে সঙ্গে উত্তর দেন, “কিন্তু আমার মনে হয় না কোনও মা-বাবার থেকে এই চিন্তা, উৎকণ্ঠা বার করা যাবে বলে। আপনিও এ কথা জানেন।” শুধু আলিয়াই নন, রণবীর কপূরও মেয়েকে একমুহূর্ত চোখের আড়াল করেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement