বার্থডে স্পেশাল বাথরুম সেলফিতে মজলেন আলিয়া

গতকালই ২৩-এর কোটায় পা রেখেছেন এই মুহূর্তে বলিউডের মোস্ট প্রমিসিং অভিনেত্রী আলিয়া ভট্ট। আর সেই উপলক্ষে কাল সারাদিন ধরে ফ্যানদের পাঠানো শুভেচ্ছা বার্তা আর ছবিতে উপচে উঠছিল তাঁর ফেসবুক, টুইটার আর ইন্সট্রাগ্রামের পেজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১২:৫৪
Share:

গতকালই ২৩-এর কোটায় পা রেখেছেন এই মুহূর্তে বলিউডের মোস্ট প্রমিসিং অভিনেত্রী আলিয়া ভট্ট। আর সেই উপলক্ষে কাল সারাদিন ধরে ফ্যানদের পাঠানো শুভেচ্ছা বার্তা আর ছবিতে উপচে উঠছিল তাঁর ফেসবুক, টুইটার আর ইন্সট্রাগ্রামের পেজ। তবে পিছিয়ে ছিলেন না নায়িকা নিজেও। বাথরুমের মধ্যেই দিদির সঙ্গে চট করে তুলে ফেলেন সেলফি। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়ার সঙ্গে সেই সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিদি আকাঙ্খা রঞ্জন। আকাঙ্খা শুধু আলিয়ার দিদিই নয় তাঁর বেস্ট ফ্রেন্ডও।

Advertisement

আরও পড়ুন: সিদ্ধার্থকে ভালবাসি, প্রকাশ্যে বললেন আলিয়া

পোস্ট করা মাত্রই তা যে ভক্তদের মন ছুঁয়ে যাবে তা কি আর বলার অপেক্ষা রাখে? শুধু আলিয়াই নন, দিদি আকাঙ্খাও কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যথেষ্ট পপুলার। ইতিমধ্যেই বিনোদ প্রধানের 'ওয়েডিং পুল্লভ' ছবি দিয়ে সেরে ফেলেছেন তাঁর বলি ডেবিউ-ও।

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement