Allu Arjun

ছবিপিছু ব্যবসা বাড়াতে নতুন কৌশল অল্লু অর্জুনের, কোন পথ বেছে নিলেন নায়ক?

প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা কমে যাওয়া এবং ছোট ও মাঝারি বাজেটের ছবিগুলির ব্যবসায় প্রভাব পড়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৭:২৫
Share:

অল্লুর নতুন নীতি কী? ছবি: সংগৃহীত।

সাধারণত অভিনয়ের জন্য মাঝে মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে অভিনেতা অল্লু অর্জুনের নাম। তবে এ বার অন্য কারণে আলোচনায় অভিনেতা। কাজের গতি বাড়াতে নতুন নীতি তৈরি করেছেন অভিনেতা। প্রেক্ষাগৃহে দর্শক কমে যাওয়া চিন্তা বাড়িয়েছে নায়কের। যার ফলে তিনি নতুন নিয়ম শুরু করছেন।

Advertisement

প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা কমে যাওয়া এবং বিশেষ করে ছোট ও মাঝারি বাজেটের ছবিগুলির ব্যবসায় প্রভাব পড়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকাল প্রেক্ষাগৃহ-কেন্দ্রিক ব্যবসা কিছুটা মন্থর হয়ে পড়েছে বলেও ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা চলছে।

হিসাব বলছে, বড় বাজেটের ছবির মধ্যে দীর্ঘ বিরতির কারণে দর্শকের প্রেক্ষাগৃহে যাওয়ার অভ্যাস কমে যাচ্ছে। এখনকার দিনে বড় তারকারা ‘প্যান-ইন্ডিয়া’ প্রজেক্টে বেশি মনোযোগ দিচ্ছেন, যেগুলো সম্পূর্ণ হতে প্রায় তিন বছর পর্যন্ত সময় নিচ্ছে। এর ফলে নিয়মিত নতুন ছবি না পাওয়ায় দর্শক ধীরে ধীরে প্রেক্ষাগৃহে যাওয়ার অভ্যাস ভুলে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে প্রায় ৪০ শতাংশ ‘সিঙ্গল-স্ক্রিন’ থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

Advertisement

ব্যবসা বাড়ানোর নতুন কৌশল নিলেন অভিনেতা? ছবি: সংগৃহীত।

শুধু ‘সিঙ্গল-স্ক্রিন’ নয়, মাল্টিপ্লেক্সগুলিও এই প্রভাব থেকে পুরোপুরি মুক্ত থাকবে না বলে মনে করা হচ্ছে। নিয়মিত নতুন সিনেমা মুক্তি না পেলে তাঁদের আয়েও ধাক্কা লাগতে পারে, যা শেষ পর্যন্ত বড় তারকাদের উপরেও চাপ সৃষ্টি করবে।

এই প্রেক্ষাপটে ‘অল্লু’র নতুন পরিকল্পনা ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তিনি নাকি ভবিষ্যতে একসঙ্গে দুটি ছবিতে কাজ করার পরিকল্পনা করছেন, যাতে কাজের গতি বাড়ানো যায় কিন্তু মানের সঙ্গে কোনও আপস না হয়। এই পরিকল্পনা অনুযায়ী, তিনি ২০২৬ সালের অক্টোবরে এক পরিচালকের একটি নতুন ছবির কাজ শুরু করবেন। এর পর ২০২৭ সালের এপ্রিলে আর এক জন তেলুগু পরিচালকের নতুন কাজেও হাত দেওয়ার কথা অল্লুর।

খবরে আরও বলা হয়েছে, প্রতিটি ছবির জন্য তিনি প্রায় ২০০ দিনের শুটিং সময়সীমা নির্ধারণ করেছেন। যদি কোনও প্রজেক্ট এই সময়সীমা ছাড়িয়ে যায়, তবে তিনি সমান্তরাল ভাবে অন্য ছবির কাজ শুরু করে দেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement