Allu Arjun

ভাইয়ের বিয়েতে নিজের স্ত্রীকে চমকে দিলেন অল্লু, কোন উপহারে মন ভরালেন দক্ষিণী তারকা?

৬ মার্চ ছিল দম্পতির বিবাহবার্ষিকী। একই দিনে অল্লুর ছোট ভাই অল্লু শিরীষ হায়দরাবাদে নয়নিকা রেড্ডীকে বিয়ে করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৫:২৩
Share:

বিবাহবার্ষীকীতে স্ত্রীকে কী উপহার দিলেন অল্লু? ছবি: সংগৃহীত।

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমকে দিলেন অল্লু অর্জুন। অল্লু ও তাঁর স্ত্রী স্নেহা রেড্ডী তাঁদের বিয়ের ১৫ বছর পূর্তি উদ্‌যাপন করলেন। তবে সেই উদ্‌যাপনে জায়গা করে নিল অল্লুর দেওয়া উপহার।

Advertisement

৬ মার্চ ছিল দম্পতির বিবাহবার্ষিকী। একই দিনে অল্লুর ছোট ভাই অল্লু শিরীষ হায়দরাবাদে নয়নিকা রেড্ডীকে বিয়ে করলেন। বিশেষ দিন উপলক্ষে অল্লু অর্জুন স্ত্রীকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন। খবর অনুযায়ী, হায়দরাবাদে এই মার্সিডিজ় বেনজ গাড়ির দাম ১.৮১ কোটি টাকার বেশি।

অভিনেতার সহযোগী দলের ভাগ করা একটি ভিডিয়োয় দেখা যায়, অর্জুন এবং তাঁর বাবা, প্রযোজক অল্লু অরবিন্দ একটি গাড়ির চাবি তুলে দিচ্ছেন স্নেহার হাতে। গাড়িটি সামনে আনা হলে স্নেহা অবাক হয়ে যান এবং উচ্ছ্বসিত হয়ে ওঠেন। উপহার পাওয়ার পর স্নেহা আনন্দে অল্লু অর্জুনের গালে চুম্বন করেন এবং তাঁর শ্বশুরকে জড়িয়ে ধরেন। স্ত্রীর প্রতিক্রিয়া দেখে হাসতে থাকেন অল্লু অর্জুন।

Advertisement

এ দিকে, স্নেহা সমাজমাধ্যমে স্বামীর জন্য একটি বার্তা লিখেছেন। তিনি অল্লু শিরীষের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি ভাগ করে লিখেছেন, “১৫ বছর ধরে আমরা ভালবাসায় ভরা একটি জীবন গড়ে তুলেছি। আমাদের পরিবার আমার কাছে সবকিছু— আমাদের দুই সন্তান, দু’টি কুকুর আর অনেক সুন্দর স্মৃতি রয়েছে আমাদের কাছে। জীবনের প্রতিটি সময়ে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement