Hiraan Chatterjee Marriage Controversy

বিতর্ককে বুড়ো আঙুল! দোলে রাধাকৃষ্ণের আরাধনায় বুঁদ হিরণ এবং ঋতিকা, প্রকাশ্যে ছবি

ঋতিকা-হিরণের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরে মুখ খোলেন অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৬:১৬
Share:

গলায় মালা, হাতে আরতির থালা, পুজো দিলেন হিরণ-ঋতিকা! ছবি: সংগৃহীত।

বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আচমকাই ঋতিকা গিরির সঙ্গে বিয়ের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে দেন অভিনেতা। তার পরে সেই ছবি মুছে দিয়েছিলেন তিনি। দোলের দিন আবার ফ্রেমবন্দি হিরণ আর ঋতিকা। সম্ভবত শহরের এক রাধা-কৃষ্ণের মন্দিরে পুজো দিলেন যুগলে। ছড়িয়ে পড়েছে অভিনেতার নতুন ভিডিয়ো।

Advertisement

ঋতিকা-হিরণের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরে মুখ খোলেন অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। যাঁর জেরে জল আরও ঘোলা হয়। এই বিতর্কের মাঝে ঋতিকা নিজের সমাজমাধ্যমে নানা ধরনের ছবি ভাগ করে নিলেও হিরণের সঙ্গে সে ভাবে কোনও ছবি দেখা যায়নি।

এর মধ্যে অনিন্দিতা হিরণের বিরুদ্ধে মামলাও করেছিলেন। ফেব্রুয়ারির প্রথমে যে মামলায় আগাম জামিন পান অভিনেতা। দোলের সকালে ঋতিকা এমন একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁদের দু’জনের গলাতেই রয়েছে মালা। রাধাকৃষ্ণের আরতি হচ্ছে। আর ভক্তিভরে ঈশ্বরের কাছে পুজো দিচ্ছেন দু’জনে। এই বিষয়ে বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় ঋতিকার সঙ্গে। কিন্তু তাঁর ফোন বেজে গিয়েছে। এই বিতর্কে আগে যখন হিরণের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তখন তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement