TMC Councillor

সোনারপুরে তৃণমূল কাউন্সিলরকে ‘চোর’ বলে পোস্টার! বাড়িতে ঢুকে আত্মীয়কে মারধর, অভিযুক্তদের ধরালেন বিজেপি কর্মীরাই

সোনালির অভিযোগ, লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণের বিধায়ক থাকাকালীন তিনি কার্যত ঘরবন্দী অবস্থায় ছিলেন এবং সেই সময়েও একাধিক বার হুমকি পেয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২১:৩২
Share:

— প্রতীকী চিত্র।

সোনারপুরে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালি রায় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এলাকায় ‘চোর’ স্লোগান দিয়ে পোস্টার পড়তে দেখা গিয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পোস্টার দেওয়ার পর একদল লোক কাউন্সিলরের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। ঘটনার পরে অভিযুক্তদের ধরে প্রশাসনের হাতে তুলে দেন স্থানীয় বিজেপি কর্মীরাই। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে সোনারপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলর সোনালি এবং তাঁর স্বামী বিজিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এলাকায় পোস্টার পড়ে। সোনালির অভিযোগ, লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণের বিধায়ক থাকাকালীন তিনি কার্যত ঘরবন্দী অবস্থায় ছিলেন এবং সেই সময়েও একাধিক বার হুমকি পেয়েছিলেন। সম্প্রতি তিনি আবার সক্রিয় হয়ে সরকারি কাজকর্ম শুরু করেন। তার মধ্যেই এই ঘটনা ঘটেছে।

তৃণমূলের অভিযোগ, ঘটনার সঙ্গে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা জড়িত। তবে বিজেপির মণ্ডল সভাপতির দাবি, অভিযুক্তেরা বিজেপি কর্মী নন। তাঁর অভিযোগ, তৃণমূলেরই কাউন্সিলর-বিরোধী গোষ্ঠী পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং বিজেপির নাম জড়ানোর চেষ্টা করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement