Tollywood Gossip

আর কোনও রাখঢাক নয়, ‘নায়ক’ স্বামীর সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছে না নায়িকার, ফিরতে চান পুরনো প্রেমে?

বিয়ের চার বছর কাটতে না কাটতেই নাকি জানলা দিয়ে পালিয়েছে টলিপাড়ার আলোচিত যুগলের প্রেম। উল্টে তাঁদের নামের সঙ্গে জুড়েছে একের পর এক নতুন নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৪:৪৩
Share:

টলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন। ছবি: সংগৃহীত।

খুব ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। প্রায় এক সপ্তাহ জুড়ে তাঁদের বিয়ের ছবি দেখেছিলেন সকলে। কিন্তু বিয়ের চার বছর কাটতে না কাটতেই নাকি টলিপাড়ার আলোচিত যুগলের প্রেম জানলা দিয়ে পালিয়েছে। উল্টে তাঁদের নামের সঙ্গে জুড়েছে একের পর এক নতুন নাম। শোনা যাচ্ছে, স্বামীর সঙ্গে টালমাটাল সম্পর্কের জল্পনার মাঝেই নায়িকার জীবনে কড়া নাড়ছে নতুন প্রেম।

Advertisement

তাঁরা নাকি আগেও সম্পর্কে জড়িয়েছিলেন। একটি ধারাবাহিকের সেটেই নাকি বেড়েছিল ঘনিষ্ঠতা। ইন্ডাস্ট্রির কয়েক জন তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছিলেন। কিন্তু সেই সময় ওই আলোচনাকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছিলেন ছোটপর্দার প্রথম সারির এই নায়িকা। স্বামীর সঙ্গে যে তাঁর সম্পর্ক একদম ঠিক আছে, সেটাই নাকি বোঝানোর চেষ্টা করছিলেন সারা ক্ষণ।

মাঝে বেশ কিছু বছর কেটে গিয়েছে। এখন অবশ্য ঘনিষ্ঠমহলে আর কোনও রাখঢাক করার চেষ্টা করেন না অভিনেত্রী। উল্টে এখন নাকি কোনও নিমন্ত্রণ পেলে সটান জানিয়ে দেন, তাঁর স্বামী যদি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তা হলে তিনি সেখানে যাবেন না। কিছু দিন আগেই নাকি একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলেন ছোটপর্দার নায়ক। তা জানতে পেরে নাকি শেষমুহূর্তে গাড়ি ঘুরিয়ে অন্য দিকে চলে যান নায়িকা।

Advertisement

শোনা যাচ্ছে, অভিনেত্রীর জীবনে ফিরে এসেছে সেই প্রেম। আইনি বিচ্ছেদের পথে এখনও হাঁটেননি বলেই নাকি সেই সম্পর্কে সিলমোহর দিতে পারছেন না তাঁরা। তবে সুযোগ পেলেই একে অন্যের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন। অন্য দিকে নায়িকার স্বামীও নাকি ফাঁকা মাঠ পেতেই বেশ ‘রঙিন’ সময় কাটাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement