Govt Job vacancy 2026

কাজের সুযোগ বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ, আবেদন করবেন কী ভাবে?

মোট শূন্যপদ তিনটি। দিল্লিতে হবে কর্মস্থল। কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২২:০৭
Share:

প্রতীকী ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রিটেনার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি। দিল্লিতে হবে কর্মস্থল। কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৩ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement