Susmita Roy

‘সন্তান জন্মালে সবাই জানবে’, অতীতের ঘটনা এখনও ভোলেননি সুস্মিতা, অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় কী বললেন তিনি?

অন্দরের ফিসফাস, অভিনেত্রী সন্তানসম্ভবা। সুস্মিতার বিভিন্ন ছবি নিয়ে আলোচনাও তুঙ্গে। তা হলে কি সত্যিই মা হতে চলেছেন সুস্মিতা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৮:১৩
Share:

অভিনেত্রী সুস্মিতা কি সত্যি মা হতে চলেছেন? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সুস্মিতা রায়ের বিয়ে নিয়ে বিপুল আলোচনা হয়েছে। ১৫ মার্চ খুব তাড়াহুড়োর মধ্যেই বিয়ে ঠিক হয় তাঁর। এ কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। এর মধ্যেই অন্দরের গুঞ্জন, অভিনেত্রী সন্তানসনম্ভবা। সুস্মিতার বিভিন্ন ছবি নিয়ে আলোচনাও তুঙ্গে। তা হলে কি সত্যিই মা হতে চলেছেন সুস্মিতা?

Advertisement

আনন্দবাজার ডট কম-এর তরফে জানতে চাওয়া হলে, সুস্মিতা জানালেন তিনি স্পষ্ট করে এখনই কিছু জানাতে রাজি নন। তিনি বলেন, “আমার অতীতে খুবই খারাপ অভিজ্ঞতা রয়েছে। তার পরে এই বিষয় নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলতে চাই না। এটাও জানাতে রাজি নই, সত্যিটা কী? একেবারে সন্তান হওয়ার পরেই তার কথা জানাব। আর নতুন অতিথি এলে এমনিই সবাই জেনে যাবে।”

সুস্মিতার আগের ঘটনাও প্রায় অনেকের জানা। নয় মাস পরে নিজের গর্ভজাত সন্তানকে হারান অভিনেত্রী। সেই ঘটনার কথা এখনও তাঁর স্মৃতিতে দগদগে। তাই এখন এমন কোনও মন্তব্য করতেই চান না যা অভিনেত্রীর ভবিষ্যতে প্রভাব ফেলে। বিবাহবিচ্ছেদের পরে তড়িঘড়ি কাছের বন্ধু শুভাশিস দে-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরে অনেকেই চমকে গিয়েছেন। নতুন সম্পর্ক নিয়েও চলছে সমালোচনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement