Salman Khan

সলমনের সঙ্গে সম্পর্কের জল্পনার মাঝে সেলিম খানের সঙ্গে বিশেষ ছবি ইউলিয়ার, কী লিখলেন তিনি?

ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া ছবির ক্যাপশনে ইউলিয়া লেখেন, “হ্যাপি ফাদার্স ডে। আমার বাবাকে, যিনি আমাকে বড় করে তুলেছেন, এবং তাঁকেও, যিনি আমার বেড়ে ওঠা দেখেছেন। দু’জনেই আমার জীবনের স্তম্ভ। আমি তোমাদের ভালবাসি।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২৩:১৪
Share:

সেলিমকে নিয়ে বিশেষ পোস্ট ইউলিয়ার! ছবি: সংগৃহীত।

পিতৃদিবস উপলক্ষে আবেগঘন একটি পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী ও গায়িকা ইউলিয়া ভন্তুর। নিজের বাবার পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন সালিম খানকেও। সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া একাধিক ছবিতে দেখা যায়, কখনও নিজের বাবার সঙ্গে সময় কাটাচ্ছেন ইউলিয়া, আবার কখনও সালিমের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। একটি ছবিতে সালিমকে জড়িয়ে ধরতেও দেখা যায়।

Advertisement

ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া ছবির ক্যাপশনে ইউলিয়া লেখেন, “হ্যাপি ফাদার্স ডে। আমার বাবাকে, যিনি আমাকে বড় করে তুলেছেন, এবং তাঁকেও, যিনি আমার বেড়ে ওঠা দেখেছেন। দু’জনেই আমার জীবনের স্তম্ভ। আমি তোমাদের ভালবাসি।” পোস্টে তিনি আরও জানান, পিতৃদিবসের পাশাপাশি দিনটি বিশ্ব সঙ্গীত দিবস ও যোগ দিবস হিসেবেও পালিত হয়। তাঁর কথায়, সঙ্গীত, যোগ এবং আধ্যাত্মিকতা একে অপরের সঙ্গে গভীর ভাবে জড়িত। সঙ্গীতের প্রতি ভালবাসা তিনি পেয়েছেন তাঁর বাবার কাছ থেকে, আর ভারতের মাটিতে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে। অন্য দিকে, যোগের মাধ্যমে জীবনের গভীরতা ও স্থৈর্য্যের অর্থ তিনি উপলব্ধি করেছেন।

ইউলিয়ার এই পোস্টকে ঘিরে নানা জনের নানা প্রশ্ন। ইউলিয়ার এই পোস্ট অনুরাগীদের ভালোবাসায় ভরেছে। অনেকেই মন্তব্যে তাঁকে ‘বৌদি’ বলে সম্বোধন করেছেন। কেউ লিখেছেন, “খুব সুন্দর”, আবার কেউ তাঁর ও খান পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন।

Advertisement

উল্লেখ্য, এর আগেও মাতৃদিবসে সালমা খান এবং হেলেনকে নিয়ে বিশেষ পোস্ট করেছিলেন ইউলিয়া। দীর্ঘ দিন ধরেই তাঁর সঙ্গে সলমন খানের সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে। যদিও দু’জনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি, তবু খান পরিবারের নানা অনুষ্ঠান ও উদ্‌যাপনে ইউলিয়ার উপস্থিতি নিয়মিতই দেখা যায়। রোমানিয়ান বংশোদ্ভূত ইউলিয়া ভন্তুর একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি বলিউডে ‘সেলফিশ’-সহ একাধিক গানে কণ্ঠ দিয়েছেন এবং ভারতীয় দর্শকের কাছে বিশেষ ভাবে পরিচিত সলমান ও তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement