Joyjit Shreya Marriage Controversy

‘ঈশান একেবারেই বিশেষ কেউ নয়’, জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? জল্পনায় কী বললেন তিনি?

৪ ফেব্রুয়ারি গায়ক ঈশানের জন্মদিন। মঙ্গলবার রাতে বড় করে জন্মদিন পালন করেছেন তিনি। সেই রাতের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আলোচনা জোরালো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫১
Share:

জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রেয়ার জীবনে নতুন প্রেমের জল্পনা? ছবি: সংগৃহীত।

জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস রয়েছে সঙ্গীতশিল্পী ঈশান মিত্রের সঙ্গে শ্রেয়ার সম্পর্ক নিয়ে। যদিও জয়জিৎ নিজেই আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, গত দু’বছর ধরে আলাদা থাকেন তাঁরা। ডিসেম্বর মাসে আইনি বিচ্ছেদ হয়েছে তাঁদের। এ বার ঈশানের সঙ্গে ‘বিশেষ’ বন্ধুত্বের জল্পনা এবং বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন শ্রেয়া।

Advertisement

৪ ফেব্রুয়ারি গায়ক ঈশানের জন্মদিন। মঙ্গলবার রাতে বড় করে জন্মদিন পালন করেছেন তিনি। সেই রাতের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আলোচনা জোরালো হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কেক কেটে পরস্পরকে খাইয়ে দিচ্ছেন তাঁরা। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে শ্রেয়া বললেন, “ঈশান একেবারে বিশেষ কেউ নয়। আমার আর পাঁচজন বন্ধুর মতোই ও একজন। যদি কোনও দিন ‘বিশেষ’ কেউ হয়ে ওঠে তা হলে নিশ্চয় জানাব।”

বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করলেও জয়জিৎ নিজেদের দাম্পত্যজীবন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কয়েক দিন আগে অভিনেতা নিজেদের বিবাহবার্ষিকীতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। তবে শ্রেয়া প্রকাশ্যে কোনও মন্তব্যই করেননি। তাঁদের ছেলে যশোজিৎ থাকেন তাঁর দাদু-ঠাকুমার সঙ্গেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement