Viral Video

এয়ার কুলারের মধ্যে ঢুকে বসে রয়েছে ‘নাগরাজ’! সোনালি-কালো সাপটিকে দেখেই আঁতকে উঠল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় স্পষ্ট ভাবে দেখা গিয়েছে, একটি এয়ার কুলার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ভিতরে পাখা এবং তারের ঠিক মাঝখানে কুণ্ডলী পাকিয়ে আছে একটি সাপ। চকচকে সোনালি রং এবং কালো ছোপযুক্ত সাপটি যেমন আকর্ষণীয়, তেমনই বিপজ্জনক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৫:৩৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গ্রীষ্মকালে সাপের উপদ্রব বাড়ে। সাপ সংক্রান্ত নানা ঘটনা প্রায়ই প্রকাশ্যে আসে। সম্প্রতি সে রকমই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কুলারের মধ্যে ঢুকে বসে রয়েছে ‘নাগরাজ’। নেটপা়ড়ার দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিয়োটি। ভাইরাল হয়েছে। গ্রীষ্মকালে বাড়িতে সাপ নিয়ে কতটা সতর্কতা অবলম্বন করা উচিত তা নিয়েও আলোচনার জন্ম দিয়েছে ঘটনাট। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভিডিয়োয় স্পষ্ট ভাবে দেখা গিয়েছে, একটি এয়ার কুলারের ভিতরে পাখা এবং তারের ঠিক মাঝখানে কুণ্ডলী পাকিয়ে আছে একটি সাপ। চকচকে সোনালি রং এবং কালো ছোপযুক্ত সাপটি যেমন আকর্ষণীয়, তেমনই বিপজ্জনক। কুলারটি খোলার পর ক্যামেরায় ধরা পড়ে যে সাপটির পুরো শরীর তার, গ্রিল এবং অন্যান্য যন্ত্রাংশের মাঝে আটকে রয়েছে। মনে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ভিতরের শীতল এবং অন্ধকার পরিবেশের কারণে সাপটি সেখানে ঢুকেছিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি দেখে স্পষ্ট যে কেউ যদি অসাবধানতাবশত যন্ত্রটি চালু করতেন বা স্পর্শ করতেন, তবে কী ভয়ানক বিপদ ঘটতে পারত।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেড্রিক নিউজ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভি়ডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকেই আবার জানিয়েছেন, ভিডিয়ো দেখে আতঙ্কে গা শিউরে উঠেছে তাঁদের। এখন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের আগে তাঁরা তা অবশ্যই ভাল ভাবে পরীক্ষা করে নেবেন বলেও জানিয়েছেন। কেউ কেউ আবার মজার ছলে সাপটিকে কুলারের ‘নতুন মালিক’ বলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement