Anik Dutta Demise

শুক্রবার ‘এনটি ওয়ান স্টুডিয়ো’য় শায়িত থাকবে অনীক দত্তের দেহ! পরিবারের তরফে দেওয়া হল কোন বার্তা?

অনীক দত্তের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত ও কন্যার তরফ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, এনটি ওয়ান স্টুডিয়োয় শায়িত থাকবে অনীকের দেহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৬:৩২
Share:

কী জানাল অনীক দত্তের পরিবার? ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার হচ্ছে না অনীক দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া। প্রথমে খবর ছড়িয়েছিল সত্যজিৎ রায়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে প্রয়াত পরিচালককে। নন্দনে দেহ রাখার কথাও বলা হয়েছিল। কিন্তু, তেমন কিছুই হচ্ছে না। পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত ও কন্যা ঐশীর তরফ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, ‘এনটি ওয়ান স্টুডিয়ো’য় শায়িত থাকবে অনীকের দেহ।

Advertisement

ইতিমধ্যেই সুইডেন থেকে কলকাতায় এসে পৌঁছেছেন অনীকের কন্যা। ‘পিস ওয়ার্ল্ড’-এ পরিচালককে দেখতে পৌঁছে যান তিনি।

শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এনটি ওয়ান (নিউ থিয়েটার) স্টুডিয়োর চতুর্থ তলায় শায়িত থাকবে পরিচালকের দেহ। সেখানে তাঁর পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা পরিচালককে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন। এনটি ওয়ান স্টুডিয়ো থেকেই শুরু হবে শেষযাত্রা।

Advertisement

প্রযোজক ফিরদৌসল হাসানও জানান, ‘পিস ওয়ার্ল্ড’ থেকে প্রথমে এনটি ওয়ান স্টুডিয়োয় যাওয়া হবে। সেখান থেকে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। বার্তায় পরিবারের পক্ষ থেকে অনুরাগী, বন্ধুবান্ধব ও সহকর্মীদের শেষযাত্রায় শামিল হওয়ার কথাও বলা হয়েছে।

বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় অনীকের। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। এসএসকেএম হাসপাতালে হয় তাঁর ময়নাতদন্ত। তার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পরিচালকের দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মাথার বাঁ দিকের খুলির হাড় ভাঙা। বাঁ দিকের পাঁজর ভেঙেছে। বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পরিচালকের বাঁ দিকের কোমরও ভেঙে গিয়েছে। মুখ, পিঠ ও কোমরের বাঁ দিকে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। এমনকি, ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও প্রাথমিক রিপোর্ট বলছে। পরিচালক চার তলার ছাদ থেকে পড়ে যাওয়ার সময় আবাসন সংলগ্ন গাছের ডালসমেত ভেঙে মাটিতে পড়েন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement