Ankush Hazra

Ankush Hazra: কাকে গুলি করে দিতে চাইছেন অঙ্কুশ? প্রশ্নে তোলপাড় নেটমাধ্যম

হাতে বন্দুক নিয়ে এগিয়ে আসছেন তিনি। খালি গায়ে তাঁর সিক্স প্যাক স্পষ্ট। চোখে মুখে অচেনা গাম্ভীর্য। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৯:৩২
Share:

অঙ্কুশ হাজরা।

বেজায় চটেছেন অঙ্কুশ হাজরা! শেষ করে দিতে চাইছেন সব কিছু। ধরে রাখতে পারছেন না রাগ।

কিন্তু কার জন্য এমন হাল হল টলিউডের সদাহাস্যময় নায়কের?

Advertisement

সেই প্রশ্নের উত্তর এখনও আড়ালে। শুধু দেখা যাচ্ছে অঙ্কুশকে। হাতে বন্দুক নিয়ে এগিয়ে আসছেন তিনি। খালি গায়ে তাঁর সিক্স প্যাক স্পষ্ট। চোখে মুখে অচেনা গাম্ভীর্য।

না, পুরনো সময়ের মতো বড় পর্দায় নায়কোচিত ভঙ্গিতে খলকে শেষ করে দিতে এগিয়ে যাচ্ছেন না তিনি। এই ছবি তার ইনস্টাগ্রামের দেওয়ালে ভেসে উঠল। ছবিটি সম্ভবত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিলেন’-এর দৃশ্য। সেটি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, ‘কিছু মানুষের প্রতি আমার মনোভাব এখন এ রকমই।’

Advertisement

অঙ্কুশের ইনস্টাগ্রাম স্টোরি।

এই বিতর্কিত পোস্টের পরেই মন্তব্য বাক্সে অনুরাগীরা জানতে চেয়েছেন, কাদের উদ্দেশে এই পোস্ট করেছেন অভিনেতা। কিন্তু সেই রহস্য ফাঁস করতে নারাজ অঙ্কুশ। এরই মধ্যে তাঁর কাছের বন্ধু এবং অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় মজা করে লিখেছেন, ‘জীবনে একটা সেঞ্চুরি করে সারা জীবন সেই ম্যাচের হাইলাইট দেখ বাড়িতে বসে। উফ ওয়াট আ বডি অঙ্কুশদা।’

দুই নায়কের এই খুনসুটি যদিও নতুন নয়। ব্যক্তিগত জীবনের এই রসায়ন এখন দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে। এই অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দু’জনেই মন জয় করছেন দর্শকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement