FIFA World Cup 2026

আর্জেন্টিনার জয়ের নায়ক মেসিকে কি লাল কার্ড দেখানো উচিত ছিল? রেফারি পক্ষপাতিত্ব করেছেন! উঠছে প্রশ্ন

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন লিয়োনেল মেসি। কিন্তু প্রথম গোলের পরেই কি লাল কার্জ দেখতে পারতেন তিনি? মেসির একটি ফাউল ঘিরে উঠছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:৫২
Share:

লিয়োনেল মেসির ট্যাকলের সেই মুহূর্ত। ছবি: এক্স।

হ্যাটট্রিক হয়তো হত না লিয়োনেল মেসির। তার অনেক আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হত তাঁকে। রেফারির বদান্যতায় কি বেঁচে গেলেন লিয়ো? হ্যাটট্রিক করে আলজেরিয়াকে হারানোর পর আর্জেন্টিনার ফুটবলারকে নিয়ে এই প্রশ্নই উঠছে।

Advertisement

ঘটনাটি ঘটে মেসির প্রথম গোলের পর। আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডির পায়ে বল ছিল। মেসি তাঁর থেকে খানিকটা দূরে ছিলেন। বলের নিয়ন্ত্রণ ছিল মান্ডির পায়ে। হঠাৎ খানিকটা দৌড়ে গিয়ে বল কাড়ার চেষ্টা করেন মেসি। পিছন থেকে ফাউল করেন তিনি। রেফারি সিমন মার্সিনিয়াক ফাউল দিলেও কোনও কার্ড দেখাননি। হলুদ কার্ডও না।

পরে রিপ্লে-তে দেখা যায়, মান্ডির ডান পায়ের কাফ মাসল ও আখিলিস টেন্ডনের মাঝে মেরেছেন মেসি। তাঁর বুটের স্টাড উপরের দিকে ছিল। ফুটবলের নিয়ম, কোনও ট্যাকলের ক্ষেত্রে বুটের স্টাড দেখা গেলেই হলুদ কার্ড দেখান রেফারিরা। মেসি যেখানে মেরেছেন, সেখানে লাগলে বড় চোট পেতে পারেন ফুটবলারেরা। তাই এই ধরনের ফাউলের ক্ষেত্রে সরাসরি লাল কার্ডও দেখাতে পারেন রেফারিরা। কিন্তু পোল্যান্ডের রেফারি কোনও কার্ডই দেখাননি।

Advertisement

এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মেসির সেই ট্যাকলের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। অনেকের মতে, মেসি ছিলেন বলেই রেফারি হয়তো কার্ড দেখাননি। অন্য কেউ সেই ফাউল করলে অন্তত হলুদ কার্ড দেখতেন। মেসির সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলেও সোচ্চার হয়েছেন অনেকে।

সেই সুযোগ কাজে লাগান মেসি। পরে আরও দু’টি গোল করেন তিনি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেন লিয়ো। বিশ্বকাপে এখন তাঁর গোলের সংখ্যা ১৬। জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে তিনি। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করলেই ক্লোজ়েকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হয়ে যাবেন তিনি। তবে লাল কার্ড দেখলে পরের ম্যাচেও খেলতে পারতেন না তিনি। সেই কারণেই হয়তো আরও বেশি সমালোচনা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement