Sun in Gemini 2026

সূর্যের চলন বুধের রাশিতে, অবসান হবে সকল খারাপের! প্রেম থেকে পেশা, সব ক্ষেত্রে সুফল প্রাপ্তি পাঁচ রাশির

সূর্যকে শুভ গ্রহদের তালিকাতেই ধরা হয়। এটি ধীর গতির গ্রহ। বাকি গ্রহদের মতোই সূর্যও নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১২:৩৩
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

বিজ্ঞান মতে সূর্য একটি নক্ষত্র। কিন্তু শাস্ত্রমতে সেটি একটি গ্রহ। কারণ, অন্য গ্রহদের মতোই সূর্য আমাদের জন্মছকে প্রভাব বিস্তার করে। সূর্যকে শুভ গ্রহদের তালিকাতেই ধরা হয়। এটি ধীর গতির গ্রহ। বাকি গ্রহদের মতোই সূর্যও নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। ১৫ জুন সূর্য রাশি পরিবর্তন করে মিথুনে প্রবেশ করেছে। এর ফলে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের সুফল প্রাপ্তি হবে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।

Advertisement

সূর্যের রাশি পরিবর্তনে কারা ভাল ফল পেতে পারেন?

মিথুন: তালিকায় প্রথমেই রয়েছে মিথুন রাশির নাম। সূর্য রাশি পরিবর্তন করে মিথুনেই প্রবেশ করেছে। এর ফলে এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এঁদের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। এর ফলে দারুণ উন্নতির মুখ দেখতে পাবেন। দুশ্চিন্তা কমে গিয়ে সুখের সময় শুরু হবে।

Advertisement

সিংহ: সূর্য দ্বারা পরিচালিত হন সিংহ রাশির ব্যক্তিরা। সেই কারণে সূর্যের রাশি পরিবর্তন এঁদের জন্য ভাল সময় নিয়ে এসেছে। নানা ক্ষেত্রে লাভের সুযোগ পাবেন। জীবনের জটগুলি ছেড়ে যাবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এর ফলে মনে আনন্দ থাকবে। সিংহ জাতক-জাতিকাদের কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

কন্যা: কন্যা জাতক-জাতিকাদের জন্য সূর্যের রাশি পরিবর্তন সঙ্গে এনেছে সুপরিবর্তনের হাওয়া। কর্মক্ষেত্রে আপনারা কোনও নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনাদের পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করে। যে কোনও কাজে পরিবার এবং কাছের মানুষদের পূর্ণ সহযোগিতা পাবেন। এর ফলে কঠিন কাজও সহজে করে ফেলতে পারবেন।

তুলা: সূর্যের রাশি পরিবর্তনের ফলে তুলা জাতক-জাতিকাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাবে। আপনাদের ধার্মিক আলোচনায় আগ্রহ বাড়বে। এর ফলে মনে শান্তি বিরাজ করবে। তুলা জাতক-জাতিকারা পেশাজীবনে কোনও দারুণ সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।

কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরা নানা দিক থেকে ভাল ফল পাবেন। আটকে থাকা টাকা হাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে অর্থভাগ্য উন্নত হবে। কর্মক্ষেত্রেও সুফল প্রাপ্তি হবে। প্রেমজীবনে বিগত সমস্ত ঝামেলা মিটে যাবে। সঙ্গীর সঙ্গে সুখের সময় কাটাতে পারবেন। কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement