Anurag Dobhal

হাসপাতালে শয্যাশায়ী ছিলেন! ‘সন্তানের জন্য দ্বিতীয় জন্ম’, জানালেন ‘বিগ বস্‌’-খ্যাত অনুরাগ ডোভাল, ছেলে হল না মেয়ে?

দিনকয়েক আগেই অনুরাগ জানান যে, নতুন আতঙ্কে ঘিরে ধরেছে তাঁকে। তাঁর আশঙ্কা, তিনি হয়তো আর কখনও হাঁটতে পারবেন না! তবে এর মাঝেই সুখবর এল। বাবা হয়েছেন অনুরাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৮:৫১
Share:

বাবা হলেন অনুরাগ ডোভাল। ছবি: সংগৃহীত।

সম্প্রতি সমাজমাধ্যমে ‘লাইভ’ করতে করতে আত্মহত্যার চেষ্টা করেন ‘বিগ বস্‌ ১৭’-খ্যাত অনুরাগ ডোভাল। এই ঘটনায় স্তম্ভিত তাঁর অনুরাগীরা। সেই ‘লাইভ’ শেষ হয় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায়। বেশ কিছু দিন আইসিইউ-তে থাকার পরে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। যদিও দিনকয়েক আগেই জানিয়েছেন যে, নতুন আতঙ্কে কাটাচ্ছেন দিন। তাঁর আশঙ্কা, তিনি হয়তো আর কখনও হাঁটতে পারবেন না! তবে এর মাঝেই সুখবর এল। বাবা হয়েছেন অনুরাগ।

Advertisement

টানা কয়েক দিন ধরে একের পর এক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটছে অনুরাগ ও তাঁর স্ত্রী ঋতিকার। তবে এর মাঝেই সুখবর। মা হয়েছেন ঋতিকা। সমাজমাধ্যমে ছোট্ট দুটো গোলাপি পায়ের ছবি দিয়ে অনুরাগের স্ত্রী ঋতিকা লেখেন, ‘‘রামনবমীর পুণ্য তিথিতে ঈশ্বর আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার পাঠালেন।’’ সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন অনুরাগও। সেখানে দেখা যাচ্ছে কয়েক জনের সহায়তায় গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকছেন অনুরাগ। ওই হাসপাতালেই ভর্তি তাঁর স্ত্রী, জন্ম দিয়েছেন পুত্রসন্তানের। কোলে সদ্যোজাতকে নিয়ে চোখে জল অনুরাগের। স্ত্রীর পাশে বসে ছেলেকে কোলে তুলে আদর করতে দেখা যায় তাঁকে। ভিডিয়োর সঙ্গে লেখেন, “আমার সন্তানের জন্য দ্বিতীয় জন্ম”। ভিডিয়োয় স্পষ্ট, এখনও হাঁটতে পারছেন না অনুরাগ। গাড়ি থেকে নামিয়ে তাঁকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় স্ত্রী-পুত্রের কাছে। মন্তব্যবাক্সে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁর অনুরাগীরা।

দিনকয়েক আগেই, আচমকা সমাজমাধ্যমে ‘লাইভ’-এ এসে আত্মহত্যার কথা বলেন অনুরাগ। জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নিজের মনের অবস্থা জানানোর মতো কাউকে পাচ্ছেন না তিনি! তাঁর কথায়, “এমন কেউ নেই, যাঁকে ফোন করব!” তার পরেই ঘোষণা করেন, “চলো, শেষযাত্রায় যাই।” এ কথা বলার পরেই গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। তার পরেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন তিনি। অনুরাগ নিজেই জানিয়েছিলেন, বেঁচে ফিরবেন ভাবেননি। তবে আপাতত সেরে উঠছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement