Asha Bhosle Last video

সচিনের ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন আশা ভোসলে, এ বার প্রকাশ্যে তাঁর শেষ ভিডিয়ো

মাসখানেক আগেই সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ বার প্রকাশ্যে এল, জীবিত অবস্থার তাঁর শেষ ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:১৫
Share:

আশার ভোসলের শেষ ভিডিয়ো। ছবি: সংগৃহীত।

রবিবার দুপুরে আশা ভোসলের মৃত্যুসংবাদ পাওয়া যায়। অসুস্থ ছিলেন। শনিবার রাতে ভর্তি করানো হয় হাসপাতালে। তবে মাসখানেক আগেই সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পরনে ছিল সাদা সিল্কের শাড়ি, সঙ্গে মানানসই হিরের গয়না। যদিও হাঁটতে খানিক বেগ পেতে হচ্ছিল তাঁকে। এ বার প্রকাশ্যে এল, জীবিত অবস্থার তাঁর শেষ ভিডিয়ো।

Advertisement

গায়িকার মৃত্যুর তিন-চার দিন আগে তাঁর বাড়িতে দেখা করতে যান মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শোলে। সেখানেই দেখা যাচ্ছে, বাড়ির বৈঠকখানায় বসে আছেন আশা। পরনে চুড়িদার। হাঁটাচলার মতো অবস্থায় নেই, বসে বসে গান গাইছেন তিনি। তাঁর কণ্ঠে ‘বৈষ্ণবজন তো’ গানটি। গায়িকার একেবারে শেষ সময়ের এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

বাড়ির বৈঠকখানায় বসে গাইছেন আশা। ছবি সংগৃহীত।

উল্লেখ্য, দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement