Salman khan

সলমনের ফ্ল্যাটে পাঁচ ফুট লম্বা সাপ, কী ভাবে ঢুকল সরীসৃপ? কেমন আছেন বাকি বাসিন্দারা?

একেই নিত্যদিন রয়েছে মৃত্যুহুমকি। এ বার অভিনেতার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকে উদ্ধার করা হয় পাঁচ ফুট লম্বা সাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৫:৩৫
Share:

সলমন খানের ফ্ল্যাটে সাপের হানা। ছবি: সংগৃহীত।

সলমন খানের বাড়ির উপর দিয়ে একের পর এক ঝ়়ড়ঝাপটা যাচ্ছে। একেই বিশ্নোই গ্যাংয়ের তরফ থেকে প্রায়ই মৃত্যুর হুমকি পান সলমন। এরই মাঝে আবার সাপের আতঙ্ক। সোমবার অভিনেতার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকে উদ্ধার করা হয় পাঁচ ফুট লম্বা একটি সাপ।

Advertisement

সলমনের বাড়িতে এমন একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অভিনেতার বাড়িতে পৌঁছে যায় পুলিশ। বান্দ্রা থানা থেকে পুলিশের পাশাপাশি পৌঁছে যান বন দফতরের কর্মীরা। এমন একটা ঘটনায় গোটা ফ্ল্যাটেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বন দফতরের কর্মীরা সাপটির লেজ ধরে হাতের সঙ্গে পেঁচিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে বন্দি করে ফেলেন অনায়াসেই।

উল্লেখ্য, বছরপাঁচেক আগে নিজের পনবেলের ফার্মহাউসে সাপের কামড় খান সলমন। সেই সময়েও তাঁকে নিয়ে উদ্বেগে ছিলেন অনুরাগীরা। তবে, আর খামারবাড়ি নয়, এ বার বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এই সাপ ঢুকে পড়ে। যদিও ফ্ল্যাটের বাসিন্দারা নিরাপদে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement