Sara Ali Khan on infidelity

প্রেমে প্রতারণা করলে কি দ্বিতীয় বার সুযোগ দেওয়া যায়? কী অভিজ্ঞতা সারা আলি খানের?

বর্তমানে তিনি একাকী, কোনও সম্পর্কে নেই। কিন্তু সম্পর্কের কিছু বিষয় নিয়ে তাঁর ভাবনা স্পষ্ট। কেউ একবার প্রতারণা করলে কি তাঁকে দ্বিতীয় সুযোগ দেওয়া যায়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ২১:৩৩
Share:

বিশ্বাসঘাতকতা নিয়ে কী মত সারার? ছবি: সংগৃহীত।

একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে মুখে কুলুপ এঁটে থেকেছেন সারা আলি খান। বর্তমানে তিনি একাকী, কোনও সম্পর্কে নেই। কিন্তু সম্পর্কের কিছু বিষয় নিয়ে তাঁর ভাবনা স্পষ্ট। কেউ একবার প্রতারণা করলে কি তাঁকে দ্বিতীয় সুযোগ দেওয়া যায়? মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

নিজের নতুন ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’র প্রচারের সময়ে এই বিষয়ে কথা বলেন সারা। সেখানে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, রকুল প্রীত সিংহ এবং ওয়ামিকা গব্বীও। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা নিয়ে সবার মতামত জানতে চাওয়া হলে সারা তাঁর অবস্থান স্পষ্ট করেন। এই ব্যাপারে তিনি খুবই কড়া, সেটিও পরিষ্কার করে দেন তিনি। সারা জানান, তিনি বিশ্বাসঘাতকদের দ্বিতীয় বার বিশ্বাস করতে পারেন না। তাঁর কথায়, “যে একবার প্রতারণা করতে পারে, সে বার বার করতে পারে।”

আয়ুষ্মানের মত কিছুটা আলাদা। তিনি মনে করেন, মানুষ সময়ের সঙ্গে বদলাতে পারে এবং সব পরিস্থিতিকে এক ভাবে বিচার করা ঠিক নয়। অভিনেতা বিশ্বাস করেন, ভুল করার পরে অনেকে নিজেদের সংশোধন করতে পারেন।

Advertisement

রকুল প্রীত সিংহ এবং ওয়ামিকা গব্বীও নিজেদের মত প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সততা, পারস্পরিক শ্রদ্ধা এবং খোলামেলা কথাবার্তা। এইগুলির সঙ্গে কখনওই আপস করা যায় না।

উল্লেখ্য, ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবিতে আধুনিক সম্পর্ক, বিয়ে এবং বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ উঠে আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement