Sreeleela-Tilak Varma dating rumor

তিলক বর্মার সঙ্গে শ্রীলীলার প্রেমের গুঞ্জন! কন্যার এখন কোথায় মন? বাধ্য হয়ে মুখ খুললেন নায়িকার মা

অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রীলীলা এক জন চিকিৎসকও। পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। তাই কন্যাকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জনে ক্ষুব্ধ স্বর্ণলতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৫:৫৮
Share:

শ্রীলীলা ও তিলককে নিয়ে ক্ষুব্ধ নায়িকার মা! ছবি: সংগৃহীত।

ক্রিকেটতারকা তিলক বর্মার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন শ্রীলীলা। এমনই খবর ছড়িয়েছে বিনোদনজগতে। এ-ও শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে। যদিও শ্রীলীলার সহযোগী দলের দাবি, এই গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা। এ বার মেয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রীলীলার মা, চিকিৎসক স্বর্ণলতা।

Advertisement

অভিনেত্রী হওয়ার পাশাপাশি মায়ের মতোই পেশায় চিকিৎসক শ্রীলীলা। পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। তাই কন্যাকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জনে ক্ষুব্ধ স্বর্ণলতা। তাঁর বক্তব্য, শ্রীলীলা এখন শুধুই পড়াশোনায় মন দিয়েছেন। সাক্ষাৎকারে অভিনেত্রীর মা বলেছেন, “এই গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ধরনের গল্প কোথা থেকে এল, আমরা জানি না। গত এক বছর ধরে শ্রীলীলা ও তিলক বর্মা সম্পর্কে আছেন, এই গুঞ্জনের এক বিন্দুও সত্য নয়। এই গল্প কেবলই কল্পনা থেকে তৈরি।”

কন্যার পড়াশোনা নিয়ে স্বর্ণলতার বক্তব্য, “ও এখন ‘নিট’ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। জুন মাসে ওর পরীক্ষা। এই মুহূর্তে ওর মনোযোগ শুধুই পড়াশোনায়। ও এই সব ব্যক্তিগত বিষয় নিয়ে পাঁচ বছর পরেও ভাবতে পারবে। আপাতত ও খুব ভাল করে পড়াশোনা ও অভিনয়, দুই দিক সামলাচ্ছে।”

Advertisement

শ্রীলীলার সহযোগী দলও সংবাদমাধ্যমকে বলেছে, “এই গুঞ্জন একেবারে ভিত্তিহীন ও মিথ্যা। ওঁদের দু’জনের কখনও দেখা পর্যন্ত হয়নি। তাই এই জল্পনায় এক ফোঁটা সত্যতা নেই। এই ভুয়ো তথ্য ছড়ানো বন্ধ হোক।”

এই জল্পনা কেন তৈরি হল? কয়েকটি আইপিএল ম্যাচে শ্রীলীলার মা স্বর্ণলতাকে মুম্বই ইন্ডিয়ানস্‌-এর ক্রিকেটারদের সঙ্গে দেখা গিয়েছিল। এ ছাড়া শ্রীলীলা স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলেন বলেও জানা যায়। সেই সময়ে শ্রীলীলার সহযোগী দলের একজন তিলকের নাম লেখা জার্সি পরেছিলেন। সেখান থেকেই শুরু গুঞ্জন। তবে শ্রীলীলা নিজে এখনও এই বিষয়ে নীরব। তিলকও মুখ খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement