Ayushmann Khurrana

সাফারির আনন্দে আয়ুষ্মান

শুটিংয়ের অবসরেই তিনি কাজিরাঙা ন্যাশনাল পার্কে সাফারি সেরে ফেলেছেন। এই সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ০৫:৩৩
Share:

আয়ুষ্মান

অনুভব সিংহ পরিচালিত স্পাই-থ্রিলারের শুটিংয়ে আপাতত অসমে রয়েছেন আয়ুষ্মান খুরানা। শুটিংয়ের অবসরেই তিনি কাজিরাঙা ন্যাশনাল পার্কে সাফারি সেরে ফেলেছেন। এই সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা। তিনি বলেছেন, ‘‘খুব ভাল সময় কাটিয়েছি। হরিণ, হাতি আর গন্ডার দেখেছি।’’ জঙ্গলের প্রতি ভালবাসা অভিনেতার নতুন নয়। বরাবরই সাফারিতে তিনি অ্যাডভেঞ্চার অনুভব করেন। ‘‘এর আগে মুদুমালাই অভয়ারণ্যে গিয়েছি। তবে কাজিরাঙায় ঘুরে আসার পরে মনে হল, আমার এই পুরনো প্যাশনকে নতুন করে জাগিয়ে তোলা উচিত,’’ মত আয়ুষ্মানের।
শুটিংয়ের ফাঁকে ক্রিকেটও খেলেছেন অভিনেতা। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে তাঁর নামে জয়ধ্বনি দিতে দেখা গিয়েছে স্থানীয় কচিকাঁচাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement