Aparajita Auddy

আসন্ন ভোটে তৃণমূলের পছন্দের প্রার্থী তালিকায় নাকি অপরাজিতা আঢ্য! জল্পনায় কী জবাব অভিনেত্রীর

অভিনেত্রী অপরাজিতা আঢ্য নাকি শাসকদলের হয়ে প্রার্থী হতে পারেন আসন্ন নির্বাচনে! আনন্দবাজার ডট কম জানতে চাওয়ায় অপরাজিতা জানালেন নিজের পরিকল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০
Share:

অপরাজিতা আঢ্য। ছবি: সংগৃহীত।

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন দলের পক্ষে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কখনও সরকারের জননীতির প্রচারে তৈরি হচ্ছে ছবি, যেখানে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরার মতো তারকারা। গত কয়েক বছরে ভোটের আগে অনেক তারকাকেই বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিতে দেখা গিয়েছে।

Advertisement

এ বছর ভোটের মুখেও এমন একগুচ্ছ তারকার নাম উঠে আসছে। আপাতত জোর জল্পনা, ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য নাকি শাসকদলের হয়ে প্রার্থী হতে পারেন এ বার। আনন্দবাজার ডট কম এ ব্যাপারে জানতে চাইলে অপরাজিতা জানালেন নিজের পরিকল্পনার কথা।

দীর্ঘ অভিনয়জীবন অপরাজিতার। বাংলার ঘরে ঘরে তাঁর পরিচিতি। টেলিভিশনে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। এর আগে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতারা একাধিক বার প্রার্থী হয়েছেন শাসকদলের। অনেকে জিতেওছেন। অন্যতম উদাহরণ বিধায়ক লাভলি মৈত্র, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অপরাজিতা জানান, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে আসেনি। তিনি এও জানান, রাজনীতি তাঁর বিষয় নয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালবাসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও শুভাকাঙ্ক্ষী তিনি।

Advertisement

কিন্তু প্রস্তাব পেলেও কি অভিনেত্রী থেকে নেত্রী হতে চাইবেন না? অপরাজিতার কথায়, ‘‘না চাইব না। কারণ, রাজনীতিতে আসতে গেলে যে পড়াশোনার দরকার সেটা আমার নেই। আর রাজনীতি আমার প্যাশন নয়। যে জিনিসটা করব তাতে দখল থাকাটা দরকার। রাজনীতিতে কোনও দখল নেই আমার। হাতেকলমে কোনও অভিজ্ঞতাও নেই। আমার নাচ, গান, নাটকে পড়াশোনা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। সেগুলোই ভাল পারিনি।’’

যদিও তাঁর একাধিক সতীর্থই রাজনীতিতে যোগ দিয়েছেন, দিচ্ছেনও। এ প্রসঙ্গে অপরাজিতা বলেন, ‘‘আমার মনে হয় যাঁরা গিয়েছেন, তাঁরা রাজনীতি ভালবাসেন, বিষয়টাও বোঝেন হয়তো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement