Shiladitya Maulik

‘সুস্থ মানুষ, হঠাৎ কী হল বুঝলামই না’, বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরিচালক শিলাদিত্য

কাজের জন্য মুম্বই গিয়েছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। কিন্তু তাঁর সঙ্গে যে এমন ঘটবে তা বোঝেননি পরিচালক। আচমকাই পেলেন বাবার মৃত্যুর খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৩:০৩
Share:

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ শিলাদিত্য মৌলিক। ছবি: সংগৃহীত।

কাজের সূত্রে মুম্বইয়ে গিয়েছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। কিন্তু কয়েক ঘণ্টায় এমন ঘটনা ঘটে যাবে, ভাবতে পারেননি। আচমকাই বাবার মৃত্যুর খবর পেলেন পরিচালক। তড়িঘড়ি কলকাতায় ফিরছেন তিনি। ছবির কাজেই মুম্বই গিয়েছিলেন। পরিচালক জানিয়েছেন, বাবার শরীরে কোনও অসুস্থতার চিহ্ন ছিল না।

Advertisement

কী ঘটেছে? শিলাদিত্য বলেন, “বাবা একেবারেই সুস্থ ছিলেন। সকালে ঘরে চা দিতে গিয়ে মা দেখেন বাবা কেমন যেন করছেন। চোখ উল্টে গিয়েছে। তখনই আমায় ফোন করেন মা। কাছে ছিলাম না। তাই বন্ধুদের ফোন করে বলি বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। যেতে যেতেই সব শেষ হয়ে গেল।” বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শিলাদিত্য। তাঁর পরিচালিত অনেক ছবিতে অভিনয় করেছেন শিলাদিত্যের বাবা।

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ শিলাদিত্য। ছবি: সংগৃহীত।

পরিচালকের একটাই আক্ষেপ রয়ে গেল। শিলাদিত্য যোগ করেন, “আমার ‘সূর্য’ ছবিতেও বাবা অভিনয় করেছেন। তার পর নতুন ছবি ‘চড়ক’-এ অভিনয় করেছিলেন। ওই ছবিটাই আর দেখানো হল না। কিছু ভাবতেই পারছি না এখন আমি।” এই মুহূর্তে মুম্বই থেকে ফেরার জন্য বিমানবন্দরের পথে পরিচালক। টিকিট কাটা নেই। তৎকালে বিমানবন্দর থেকেই টিকিট কাটবেন তিনি। ফিরবেন মায়ের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement