Tollywood Gossip

এক প্রেমিকাকে নিয়ে দড়ি টানাটানি ছেলে আর বাবার! ঝগড়া করে বাড়ি ছাড়লেন ছোটপর্দার নায়ক?

শোনা যায়, নায়কের বর্তমান প্রেমিকা প্রথমে অভিনেতার বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিলেন। সময়ের সঙ্গে সেই সম্পর্ক ফিকে হয়। তারই মাঝে নাকি ছেলের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৫:০৮
Share:

প্রেমিকাকে নিয়ে নাকি দড়ি টানাটানি বাবা আর ছেলের? ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় নায়ক-নায়িকাদের প্রেমের গল্প অনুরাগীদের কাছে নতুন নয়। কিন্তু, এই প্রেমের জন্যই এ বার ছোটপর্দার এক নায়কের পরিবারে নাকি প্রবল অশান্তি শুরু হয়েছে। যার জেরে পরিবারের থেকে নাকি আলাদা থাকা শুরু করেছেন নায়ক। প্রেমিকাকে সঙ্গে নিয়ে আপাতত নায়কের ঠিকানা নাকি অন্য।

Advertisement

বড়পর্দায় অভিনয়ের মাধ্যমে কাজের শুরু নায়কের। পরে ছোটপর্দাতেও কাজ করেন। তবে কোনও মাধ্যমেই যে খুব বেশি নজরকাড়া কাজ করেছেন তিনি, তা নয়। বরং তাঁর প্রেমিকা নাকি বেশি আলোচিত। শোনা যায়, নায়কের বর্তমান প্রেমিকা প্রথমে ওই অভিনেতার বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিলেন। সময়ের সঙ্গে সেই সম্পর্ক ফিকে হয়। তারই মাঝে নাকি অভিনেতা ছেলের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। শোনা যাচ্ছে, প্রেমিকাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে প্রেমিক ও তাঁর বাবার মধ্যে। তাতেই বেড়েছে সমস্যা।

সম্প্রতি ছোটপর্দায় তাঁর চরিত্র নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সেই কাহিনির টিআরপি-ও যে খুব বেশি ছিল, তা নয়। তবে নায়িকার ব্যক্তিগত জীবন এখন খুবই আলোচনায়। শোনা যায়, নায়িকার জন্য তাঁর প্রেমিকের পরিবারের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন। প্রেমিকার জন্য ছেলে নাকি পরিবারের সঙ্গে ঝামেলা করে আলাদা থাকছেন। অন্য দিকে প্রেমিকের বাবার সঙ্গেই নাকি কিছু দিন আগে মাখোমাখো সম্পর্কে ছিলেন এই উঠতি নায়িকা। নিন্দকেরা বলছে, প্রেম-ঝগড়া সরিয়ে রেখে দু’জনেই একটু যদি অভিনয়ে মন দেন, তা হলে তাঁদেরই উপকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement