Bhai Bhai Song

ছবি নয়, ইদে ভক্তদের গান উপহার দিলেন সলমন

প্রতি বছর ইদে মুক্তি পায় বলিউড স্টার সলমন খানের ছবি। তার পর বক্স অফিসে ঝড় তোলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ২৭ মে ২০২০ ১৫:০৪
Share:

ভাই ভাই গানে সলমন খান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

প্রতি বছর ইদে মুক্তি পায় বলিউড স্টার সলমন খানের ছবি। তার পর বক্স অফিসে ঝড় তোলে। বিগত কয়েক বছর ধরেই এটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু করোনাভাইরাস লকডাউনের জেরে গত দু’মাস ধরে বন্ধ সমস্ত প্রেক্ষাগৃহ। যার জেরে আটকে গিয়েছে ছবি মুক্তিও। এ বছর ইদ পেরিয়ে গেলেও মুক্তি পায়নি কোনও ছবি। ছবি উপহার না দিতে পারলেও ভক্তদের জন্য ইদে নিজের গাওয়া গান উপহার দিয়েছেন সল্লুভাই।

Advertisement

সলমনের গাওয়া সেই গানের নাম ‘ভাই ভাই’। সোমবার নিজের ইউটিউব চ্যানেল থেকে সেই গানের ভিডিয়ো আপলোড করেছেন। যা ইতিমধ্যেই দেখা হয়েছে এক কোটি ৪২ লক্ষ বারেরও বেশি। ভিডিয়োতে লাইক পড়েছে ১৯ লক্ষ। গানটি আপলোড করে ভক্তদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

‘ভাই ভাই’ গানটির মাধ্যমে তুলে ধরা হচ্ছে হিন্দু ও মুসলিমের ভ্রাতৃত্ববোধের চিত্র। এই গানে সলমনের সঙ্গে গলা মিলিয়েছেন রুহান আরশাদও। ভাই ভাই-এর মিউজিক কম্পোজ করেছেন সাজিদ ওয়াজিদ। দেখুন ‘ভাই ভাই’ গানের ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ‘পাতাল লোক’-এর এই অভিনেতাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা আছে?

আরও পড়ুন: ঝড় দিয়ে যায় চেনা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement