Bharti Singh

‘সমস্যা তো হয়’, পেশাগত জীবনে বেশি সফল স্ত্রী! নিরাপত্তাহীনতা নিয়ে কী বললেন ভারতীর স্বামী হর্ষ?

সমাজ কি এখনও পুরুষদের তুলনায় অধিক সফল নারীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে? ভারতীর সাফল্য দেখে কী মনে হয় তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ২০:৩৪
Share:

ভারতীর সাফল্যে কি নিরাপত্তাহীনতায় ভোগেন হর্ষ? ছবি: সংগৃহীত।

তাঁকে দেশের ‘কমেডি ক্যুইন’ বলা হয়। ভারতের অন্যতম ধনী কৌতুকশিল্পী ভারতী সিংহ। তাঁর সঙ্গে বিয়ে হয় চিত্রনাট্যকার, লেখক, সঞ্চালক হর্ষ লিম্বাচিয়ার। বিয়ের পরে প্রতিনিয়ত হর্ষ ও ভারতীর সাফল্যের তুলনা টানা হয়েছে। তা নিয়ে অস্বস্তিতেও পড়েছেন হর্ষ। সমাজ কি এখনও পুরুষদের তুলনায় অধিক সফল নারীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে? উত্তর দিলেন ভারতীর স্বামী।

Advertisement

খ্যাতির মধ্যগগনে থাকা ভারতীর সঙ্গে পরিচয় হয়েছিল উঠতি চিত্রনাট্যকার হর্ষের। ‘কমেডি সার্কাস’ নামক অনুষ্ঠানে ভারতীর জন্য স্ক্রিপ্ট লিখতেন তিনি। প্রথমে সেই চিত্রনাট্য সফল না হলেও, পরে ভারতীর পারফরম্যান্স বিপুল জনপ্রিয় হয়। ভারতী এবং হর্ষের পেশাগত আলাপ ক্রমে প্রেমে পরিণতি পায়। টানা ৬ বছর প্রেমপর্ব চলেছিল দু’জনের। ভারতীর পাশাপাশি হর্ষও এগোতে থাকেন নিজের কর্মজীবনে। সহকারী চিত্রনাট্যকার থেকে তিনি হয়ে ওঠেন সহকারী সৃজনশীল পরিচালক। প্রেমের সম্পর্ক পরিণতি পায় ২০১৭ সালে। বিয়ে করেন হর্ষ-ভারতী। এখন হর্ষ চিত্রনাট্যকার হিসাবে মুম্বইয়ের টেলিপাড়ায় যথেষ্ট প্রতিষ্ঠিত। ভাল উপার্জন করেন। কিন্তু বিয়ের সময়ে ভারতীর খ্যাতি হর্ষের তুলনায় কয়েক গুণ বেশি ছিল।

হর্ষের কথায়, ‘‘আমাদের সমাজে বেশি সফল পুরুষদের সমস্যা হয় না। স্ত্রী বেশি সফল হলেই শুরু হয় সমস্যা। আমারও অদ্ভুত লাগত, অস্বস্তি হত। কিন্তু, আমার কাছে নিজের কর্মজীবনে উন্নতি করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না। প্রতিনিয়ত নিজেকে ভাল করার চেষ্টা করেছি। নিজের লেখাকে ভাল করার চেষ্টা করেছি, যাতে ভাল উপার্জন করতে পারি। লেখক হিসাবে আমি বেশ ভাল পারিশ্রমিক পাচ্ছিলাম। কিন্তু, তার পরে আমি প্রযোজনার জগতে পা রাখি। কারণ, আমি ভেবেছিলাম যে প্রযোজক হলে অন্তত কোনও না কোনও ভাবে ভারতীর সমপর্যায়ে পৌঁছোতে পারব। এর পর আমি সৃজনশীল পরিচালক হিসাবেও কাজ শুরু করি। ‘কমেডি নাইটস বাঁচাও’ অনুষ্ঠানটি তৈরি করার পর আমি আত্মবিশ্বাস অর্জন করি যে, আমিও কিছু করতে পারি।” তাঁদের আয় নিয়ে যতই আলোচনা হোক, হর্ষ ও ভারতীর সুখের সংসার। তাঁদের দুই সন্তানও আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement