Bharti Singh

সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন, হঠাৎ স্ত্রী ভারতী ও ছেলেদের রেখে অন্যত্র বাড়ি ভাড়়া কেন নিলেন হর্ষ?

ছোট ছেলে কাজুর জন্ম হয়েছে চলতি বছরেই। এই অবস্থায় দুই সন্তান ও স্ত্রীকে ছেড়ে অন্যত্র বাড়ি ভাড়া নিলেন হর্ষ! কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৮:১৭
Share:

ভারতী ও সন্তানদের ছেড়ে ভাড়া বাড়িতে থাকছেন হর্ষ। ছবি: সংগৃহীত।

তিনি দেশের ‘কমেডি কুইন’ খেতাব পেয়েছেন। ভারতের ধনী কৌতুকশিল্পীদের তালিকার প্রথম সারিতেই নাম লিখিয়ে ফেলেছেন তিনি। ভারতী সিংহ। ২০১৭ সালে বিয়ে করেন চিত্রনাট্যকার, সঞ্চালক হর্ষ লিম্বাছিয়াকে। প্রায় ন’বছরের দাম্পত্যজীবন তাঁদের। দুই পুত্রসন্তান রয়েছে তাঁদের। ছোট ছেলে কাজুর জন্ম হয়েছে চলতি বছরেই। এই অবস্থায় দুই সন্তান ও স্ত্রীকে ছেড়ে অন্যত্র বাড়ি ভাড়া নিলেন হর্ষ!

Advertisement

ভারতী ও হর্ষ টেলিভিশনের তারকাদম্পতি। ভারতীর প্রতি নিজের ভালবাসা হর্ষ প্রকাশ করেছেন একাধিক বার। এ বার ভারতীকে ছেড়ে অন্যত্র বাড়ি ভাড়া নিতেই তাঁদের দাম্পত্যজীবন নিয়ে উঠছে প্রশ্ন। সত্যিই কি সম্পর্কে চি়ড় ধরল তাঁদের? এই প্রসঙ্গে হর্ষ জানান, বাড়িতে এত চিৎকার, আওয়াজ— সেখান থেকে বাঁচতেই নাকি বাড়ি ভাড়া নিয়েছেন। হর্ষের এমন কথা শুনে প্রতিবাদ করে ওঠেন অভিনেত্রী নেহা ধূপিয়া। অন্য দিকে নেহার স্বামী অভিনেতা অঙ্গদ অবশ্য হর্ষেরই পক্ষে।

নেহা বলেন, ‘‘যদি তোমার স্ত্রী সবদিক সামলে, তোমার সন্তানদের সামলে, নিজের কাজ করতে পারে, তা হলে তুমি পারছ না কেন? তুমি বাড়ি ভাড়া নিয়ে শান্তিতে থাকবে, আর তোমার বাড়ির মহিলারা তোমাকে সমর্থন করবে?’’ হর্ষের যুক্তি, বাড়িতে দুই বাচ্চা, বাবা-মা সকলে থাকায় সারাদিন অনেক কথার মাঝে লেখালিখি করতে বা পড়াশোনা করতে অসুবিধা হয় তাঁর। আসলে তিনি নতুন বাড়িতে শুধু লেখালিখি করতে যান। এখনও পর্যন্ত সেই ভাড়া বাড়িতে একটা খাটও কেনা হয়নি। স্বামীর এই সিদ্ধান্তে অবশ্য সমর্থন রয়েছে ভারতীরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement