Health Updates Of Anurag Dobhal

‘সমাজমাধ্যমের সব কিছুই সঠিক নয়!’ আইসিইউ থেকে অনুরাগ ডোভাল ছাড়া পেতেই মুখ খুললেন স্ত্রী ঋতিকা

আগের তুলনায় অনেকটাই ভাল আছেন ‘বিগ্‌ বস ১৭’-খ্যাত অনুরাগ। এ খবর সমাজমাধ্যমে জানিয়েছেন তাঁর সহকারী রোহিত পাণ্ডে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১২:০২
Share:

অনুরাগকেই কি পরোক্ষে বিঁধলেন স্ত্রী ঋতিকা? ছবি: সংগৃহীত।

অবশেষে বিপন্মুক্ত ‘বিগ্‌ বস ১৭’-খ্যাত অনুরাগ ডোভাল। তাঁর সহকারী রোহিত পাণ্ডে সমাজমাধ্যমে জানিয়েছেন, অনুরাগ আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন। এর জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান সেই সমস্ত মানুষকে, যাঁরা বিপদের দিনে অনুরাগের পাশে ছিলেন। তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন। তবে এ বার মুখ খুললেন অনুরাগের স্ত্রী ঋতিকা চৌহান।

Advertisement

স্বামী খানিক সুস্থ হতেই সমাজমাধ্যমে একাধিক বার্তা দিয়েছেন ঋতিকা। সেখানে স্পষ্ট লিখেছেন, “সমাজমাধ্যমে আমরা যা দেখি, তার সব কিছুই সত্য নয়। এটি এমন একটি জায়গা, যেখানে কেউ কিছু পোস্ট করলে অন্যেরা প্রতিক্রিয়া জানায়। এবং বিষয়টি এক বা দুই দিনের জন্য আলোচনায় থাকে। তার পরে মানুষ নিজের জীবনে এগিয়ে যায়।” ঋতিকার এই বার্তা ঘিরেই নতুন জল্পনা শুরু। ভাই অতুল ডোভাল ওরফে ‘কামাল ইঙ্ক’-এর পরে এ বার কি অনুরাগের বিপক্ষে মুখ খুলতে চলেছেন তাঁর স্ত্রী? না কি ইঙ্গিতপূর্ণ পোস্টে পাশে দাঁড়ালেন স্বামীরই? ঋতিকাকে বিয়ে করে নাকি অনেক পারিবারিক হেনস্থা সহ্য করতে হয়েছে অনুরাগকে! এমনই অভিযোগ করেছিলেন ‘বিগ্ বস ১৭’-খ্যাত প্রতিযোগী। সেই থেকেই মানসিক অবসাদ ও আত্মহননের চেষ্টার কথা জানান তিনি। কিন্তু সবটাই সমাজমাধ্যমে বলেছিলেন অনুরাগ। এ বার সেই সমাজমাধ্যমেই ‘সব সত্যি নয়’ বলে মন্তব্য ঋতিকার।

ঋতিকা কিন্তু এটুকু বলেই থামেননি। বার্তায় তিনি আরও যোগ করেছেন, “আসলে গুরুত্বপূর্ণ হল, সোশ্যাল মিডিয়ার বাইরে আপনার জীবনযাপন কেমন! আপনার আচরণ, মূল্যবোধই আপনার প্রকৃত পরিচয়। তাই মনকে পবিত্র রাখুন। ভাল কাজ করুন। আপনার সদ্ব্যবহার দেখে মানুষ আপনাকে চিনুক। ‘কর্ম’কে তার কাজ করতে দিন।” আর একটি পোস্ট‌ে অনুরাগের স্ত্রীর দাবি, তাঁর কাছে অর্থ, খ্যাতি শুধুই মোহ-মায়া। তিনি ধর্ম এবং কর্মে বিশ্বাসী। তিনি নিজের আত্মা এবং মহাবিশ্বকে বিশ্বাস করেন। পাশাপাশি তিনি নিজের মাকেও ধন্যবাদ জানিয়েছেন। নিজের পরিবার সামলে কন্যা ঋতিকার পাশে থাকার জন্য। অনুরাগের মঙ্গলকামনায় মন্দিরে প্রার্থনা জানানোর জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement