Anurag Dobhal Health Update

'মরতে চেয়েছিলাম, বেঁচে ফিরব ভাবিনি'! ফুসফুসে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে জানালেন অনুরাগ

"'ভাল আছি। এ ভাবে বেঁচে ফিরব ভাবিনি", নিজেই নিজের শরীরের খবর দিলেন অনুরাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:২১
Share:

এখন কেমন আছেন অনুরাগ ডোভাল? ছবি: সংগৃহীত।

হাসপাতালের 'নিবিড় পর্যবেক্ষণ' বিভাগ থেকে ছাড়া পেয়েছেন 'বিগ বস ১৭' প্রতিযোগী অনুরাগ ডোভাল। তার পরেই বার্তা দিলেন তিনি, "ভাল আছি। এ ভাবে বেঁচে ফিরব ভাবতে পারিনি।"

Advertisement

দিন দুই আগে অনুরাগের সহকারী সমাজমাধ্যমে জানিয়েছিলেন, অনুরাগের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। ফের অসুস্থ তিনি। অনুরাগ কিন্তু এ সবের ধারপাশ দিয়েও যাননি। নিজের ছবি নিজেই ভাগ করেছেন। হাসপাতালের বিছানায় শুয়ে 'বিগ বস ১৭' প্রতিযোগী। সেই ছবি বলছে, তিনি আগের তুলনায় ভাল আছেন। ক্যামেরার সামনে যথেষ্ট সপ্রতিভ তিনি। অনুরাগ বার্তায় লিখেছেন, "মরতে গিয়েছিলাম। এ ভাবে বেঁচে ফিরব ভাবিনি। এটাই আমার কাছে অনেকটা।"

অনুরাগ আরও লেখেন, "আজ আমি যেন অনাথ। আমার জন্য কী ভবিষ্যৎ অপেক্ষা করছে, জানি না। বলতে পারেন, এটা আমার নবজন্ম। ঈশ্বর হয়তো আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ।"

Advertisement

তবে বিপদের দিনে মানুষ চিনেছেন অনুরাগ। এ-ও উপলব্ধি করেছেন, তাঁকে অন্তর থেকে ভালবাসেন তাঁর অনুরাগীরা। তাঁদের শুভেচ্ছা, প্রার্থনায় তিনি সুস্থ হয়ে উঠছেন। তাই ভক্তদের তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, "আমার জন্য আপনারা কয়েকটি দিন আশঙ্কার মধ্যে কাটিয়েছেন। আপনাদের অনেক কষ্ট দিলাম। তার জন্য ক্ষমাপ্রার্থী।'

প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি চলন্ত গাড়ি থেকে সমাজমাধ্যমে সরাসরি এসে আত্মহত্যার কথা ঘোষণা করেন। দায়ী করেন মা-বাবা, ভাই 'কালাম ইঙ্ক'কে। ছোট থেকে তিনি পারিবারিক হেনস্থার শিকার, এমনই অভিযোগ তাঁর। দাবি, এই জন্য জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এর পরেই তাঁর গাড়ি গতিবেগ বাড়িয়ে দেয়। পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হন তিনি। পথচারীরা তাঁকে ভর্তি করেন হাসপাতালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement