Bipasha Basu

সেলুলয়েড থেকে দূরে প্রেমে মগ্ন ৪২-এর বিপাশা

স্ত্রীকে উইশ করে ইনস্টাগ্রামে তাঁর ছবি পোস্ট করলেন কর্ণ। নিজের মতো করে বুঝিয়ে দিলেন বিপাশাকে ঠিক কতটা ভালবাসেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ২০:০২
Share:

বিপাশা বসু।

জন আব্রাহামের সঙ্গে ১০ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছিল বিপাশা বসুর। নিজেকে সামলে নিয়ে দ্বিতীয়বার প্রেম খুঁজে পেয়েছিলেন কর্ণ সিংহ গ্রোভারের মধ্যে। কিন্তু কর্ণও তখন দুই ডিভোর্সের বোঝা বয়ে বেড়াচ্ছেন। তবুও অতীতের ভয়, অনিশ্চয়তা কাটিয়ে প্রেমের সম্পর্ককে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। ২০১৬ সালে সাত পাক ঘুরে নতুন অধ্যায় শুরু করেছিলেন দু’জন।

Advertisement

বিপাশার কথায়, কর্ণ এবং তাঁর সম্পর্ক মূলত তাঁদের বন্ধুত্বের উপর দাঁড়িয়ে। তবে সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী স্বপ্নেও ভাবেননি, কর্ণ তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। কিন্তু ২০১৬ সালে কোহ সামুইতে নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে জীবনেরও নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল তাঁদের। আচমকাই বিপাশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কর্ণ। প্রথমে কর্ণের কথা বিশ্বাস করতে পারেননি অভিনেত্রী। কর্ণের কথায়, “৩১ ডিসেম্বরের রাত ছিল। আকাশে তখন নানা ধরনের আতসবাজির খেলা। আমি আংটিটা আমার সঙ্গে নিয়েই ঘুরছিলাম। কেন জানিনা মনে হয়েছিল সেটাই সঠিক সময়।” দেরি না করেই ভালবাসার মানুষের আঙুলে আংটি পরিয়ে দিয়েছিলেন তিনি।

এরপর ৫টা বছর চলে গেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গাঢ় হয়েছে ভালবাসার রং। বৃহস্পতিবার ৪২-এ পা দিলেন বিপাশা। মাঝরাতেই স্ত্রীকে উইশ করে ইনস্টাগ্রামে তাঁর ছবি পোস্ট করলেন কর্ণ। নিজের মতো করে বুঝিয়ে দিলেন বিপাশাকে ঠিক কতটা ভালবাসেন তিনি। স্ত্রীকেই ‘ঈশ্বর’ বলে মেনে নিয়েছেন অভিনেতা। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য।

Advertisement

A post shared by karan singh grover (@iamksgofficial)

২০২০ সালে 'ডেঞ্জারাস' ওয়েব সিরিজে একসঙ্গে দেখা গিয়েছিল কর্ণ-বিপাশাকে। বিয়ের পর থেকে খুব বেশি ছবিতে কাজ করেননি বিপাশা। স্বামী এবং পরিবারকে নিয়ে সময় কাটাতেই বেশি আগ্রহী বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন: যৌবনেই মৃত্যুভয় গ্রাস করেছিল তাঁকে, ইরফান চলেও গেলেন অকালে

দু’দলের সঙ্গেই কথা হয়েছে, কিন্তু ভোটে দাঁড়াব কি না এখনও ভাবিনি​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement