Thalapathy Vijay

বিজয়ের বাড়িতে বোমা, পদপিষ্টের ঘটনার জেরে হুমকি ফোন! কোথায় গেলেন অভিনেতা?

চেন্নাই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে, যেখানে দাবি করা হয় অভিনেতা বিজয়ের চেন্নাইয়ের নেলানকেড়াই অঞ্চলের বাড়িতে বোমা রাখা আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫০
Share:

বিজয়ের বাড়িতে বোমাতঙ্ক। ছবি: সংগৃহীত।

শনিবারের রাতে তামিলনাড়ুর করুর ভ্যালি এলাকায় অভিনেতা বিজয়ের এক সভায় পদপিষ্টের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। বিজয় সম্প্রতি সক্রিয় রাজনীতির আঙিনায় পা দিয়েছেন। তৈরি করেছেন নতুন দল তামিলাগা ভেটরি কাজ়াগম। শনিবার ওই দলের জনসভায় ঘটে যায় দুর্ঘটনা। মৃতের পাশাপাশি, আহত হাজারেরও বেশি। এই ঘটনার পর থেকে নিরাপত্তা বাড়ানো হয় অভিনেতার। এ বার তাঁর বাড়িতে বোমাতঙ্ক!

Advertisement

চেন্নাই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে, যেখানে দাবি করা হয়, অভিনেতার চেন্নাইয়ের নেলানকেড়াই অঞ্চলের বাড়িতে বোমা রাখা আছে। এমন ফোন পেতেই অভিনেতার বাড়িতে তৎক্ষণাৎ পৌঁছোয় চেন্নাই পুলিশ। সঙ্গে যায় ‘বম্ব ডিসপোজ়াল স্কোয়াড’। অভিনেতার বাড়ির অন্দরে পরীক্ষা-নিরীক্ষা চলছে। গোটা অঞ্চল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে অভিনেতা বাড়িতে রয়েছেন কি না সেটা জানা যায়নি।

যদিও দুর্ঘটনার পর দুঃখপ্রকাশ করেছিলেন বিজয়। মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন বিজয়। এই ঘোষণার পাশাপাশি বিজয় এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘আমি যাঁদের সঙ্গে দেখা করেছি তাঁদের সকলের মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আমার প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। আমার হৃদয় এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় শোকাহত। আমার গভীর সমবেদনা জানাচ্ছি তাঁদের প্রতি। একই সঙ্গে সকলের দুঃখ ভাগ করে নিতে চাইছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement