Bombay HC

কঙ্গনাকে ‘রাষ্ট্রদ্রোহী’-র তকমা দিতে ‘গুরুতর আপত্তি’ আদালতের

অভিযোগকারী, কাস্টিং ডিরেক্টর মুনাওয়ার আলি স‌ইদের আইনজীবীকে এ ব্যাপারে জবাব দেওয়ার জন্য আদালত ২৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৮:১৯
Share:

কঙ্গনা ও চান্দেলি

অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় ‘গুরুতর আপত্তি’ রয়েছে বলে জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। আদালতের নির্দেশ, কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার শুনানি আপাতত স্থগিত রাখা হবে। আগামী২৫ জানুয়ারি পর্যন্ত অভিনেত্রী ও তাঁর দিদির জন্য সাময়িক ভাবে নিরাপত্তা ব্যবস্থা করার কথাও জানিয়ে দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে দুই বোনের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেওয়া যাবে না।

Advertisement

ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় (রাষ্ট্রদ্রোহিতা) আওতায় এই মামলা দায়ের করা হয়েছে। অভিনেতা কঙ্গনা ও রঙ্গোলি তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ বাতিল করার আর্জি জানিয়ে বম্বেহাইকোর্টে আবেদন করেছিলেন। সেই পিটিশনের ভিত্তিতে সোমবার বম্বে হাইকোর্টের বিচারপতি এসএস শিন্ডে এবং মণীশ পিটালের ডিভিশন বেঞ্চ এই আর্জি শোনে।

অভিযোগকারী, কাস্টিং ডিরেক্টর মুনাওয়ার আলি স‌ইদের আইনজীবীকে এ ব্যাপারে জবাব দেওয়ার জন্য আদালত ২৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। ডিভিশন বেঞ্চের নির্দেশ,তার আগে পুলিশ আবেদনকারীদের ডেকে পাঠাতেও পারবে না।

Advertisement

আরও পড়ুন: সন্তানের কাছে মা-বাবা না থাকলে সে ছন্নছাড়া হয়ে যায়, মনে করেন হবু-মা মধুবনী

আরও পড়ুন: মাদক মামলায় গ্রেফতার বিবেক ওবেরয়ের শ্যালক

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement