Bonny Sengupta

মনোমালিন্য হয়েছিল বলে তৃণমূল ছেড়েছিলাম, বিজেপিতে গিয়েও তাঁদের মতের সঙ্গে মেলেনি: বনি

মঙ্গলবার থেকে তোলপাড় ইমপা-র অফিস। সোমবার ফল বেরোনোর সঙ্গে সঙ্গে সংগঠনের অফিসে উপস্থিত একদল প্রযোজক। দাবি, সংগঠনের সভাপতিপদ ছেড়ে দিতে হবে পিয়া সেনগুপ্তকেও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী বলছেন বনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৫:৫৯
Share:

পিয়া-পুত্র বনিকে কি আবার রাজনীতিতে দেখা যাবে? ছবি: সংগৃহীত।

৪ মে প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফল। পালাবদল ঘটতেই বদলে গিয়েছে প্রযোজকদের সংগঠন ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’-এর (ইমপা) অফিসের ছবি! মঙ্গলবার থেকে তোলপাড় ইমপা-র অফিস। সোমবার ফল বেরোনোর সঙ্গে সঙ্গে সংগঠনের অফিসে উপস্থিত একদল প্রযোজক। দাবি, সংগঠনের সভাপতিপদ ছেড়ে দিতে হবে পিয়া সেনগুপ্তকেও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী বলছেন পিয়ার ছেলে বনি সেনগুপ্ত?

Advertisement

অভিনেতাও দমে যেতে রাজি নন। তিনি বললেন, “কে কী করবে? সরকারের বদল হয়েছে তো। সেই জোরেই ওঁরা চেষ্টা করছেন, যদি মা-কে সরাতে পারেন। আমাদের কাছে তথ্যপ্রমাণ আছে। আমরা তো কোনও দিন জয়বাংলা বলিনি। হাই কোর্টের অনুমতিতে কমিশনের যে ভোট হয়েছিল তাতে মা জিতেছিলেন। এটা তো একটা স্বশাসিত গোষ্ঠী।” বনির দাবি, যেহেতু তাঁরা তাঁর মা-কে হারাতে পারেননি, তাই এই দাবি তুলছেন।

বনি যোগ করেন, “প্রেসিডেন্টের চেয়ারে বসে মা যদি কোনও ভুল কাজ করতেন, তা হলে তো মালামাল হয়ে যেতাম আমরা। এত দিন কেন থানায় যাননি? সরকার পাল্টাতে হঠাৎ করে মনে পড়ল? কিসের ভয় পাচ্ছিলেন? তখনও তো আমার মাকে মারতে তেড়ে গিয়েছিলেন ওঁরা। তখন ভয় করেনি? যদি মা-কে সরাতে হয়, তা হলে ভোটের মাধ্যমে মাকে হারাক। হঠাৎ করে বললেই তো হল না!”

Advertisement

অভিনয় ছাড়া বনি এখন প্রযোজকও। এই পরিস্থিতিতে কি তাঁর কাজে প্রভাব পড়তে পারে? বনি যোগ করেন, “তৃণমূল তো আমাদের ফান্ডিং করে না সিনেমা করার জন্য! এত দিনের ক্ষোভ মেটাতে এই সব কাণ্ড ঘটাচ্ছেন এঁরা।” কয়েক বছর আগে অভিনেতা বনিও বিজেপিতে যুক্ত হয়েছিলেন। তার পর নিজেই দল ছাড়ার কথা ঘোষণা করেন। এ বার কি আবার বিজেপিতে যোগ দেবেন অভিনেতা? এই প্রসঙ্গে বনির উত্তর, “মনোমালিন্য হয়েছিল বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলাম। গিয়ে মনে হয়েছিল যে, ওঁরা যে ভাবনাচিন্তা নিয়ে এগোচ্ছেন তার সঙ্গে আমি সহমত নই। তাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সরে আসি।” তবে আপাতত কোনও দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement