— প্রতীকী চিত্র।
ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহৃত ফোনপে ওয়ালেটে দীর্ঘ দিন ধরে লেনদেন না হলে কি ফি কাটা হবে, এই প্রশ্নে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকের এটাও প্রশ্ন, এ ক্ষেত্রে ইউপিআই-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি ওই ফি-এর টাকা কেটে নেওয়া হবে কি না। যদিও শনিবার ফোনপে দাবি করেছে, ওয়ালেট এবং ইউপিআই লেনদেন দু’টি সম্পূর্ণ আলাদা। ইউপিআই-এ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়। আর ওয়ালেটে তা হয় সেখানে জমা থাকা টাকার থেকে। তাই ওয়ালেট দীর্ঘ দিন কাজ না করলেও ব্যাঙ্ক থেকে কোনও ভাবেই টাকা কাটা যাবে না। ইউপিআই-তেও কোনও প্রভাব পড়বে না। আবার ওয়ালেটে কোনও টাকা না থাকলে ফি কেটেও রাখা যাবে না (ঋণাত্মক), যাতে ফের টাকা ভরলেই তা বাদ চলে না যায়।
ফোনপে-র আরও দাবি, চাইলে বার্তা পাওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাহক ফের ওয়ালেট চালু করতে পারবেন। সে জন্য কেওয়াইসি-ও লাগে না। একটি ওটিপি দিলেই হয়। সেখানে টাকা রাখা ও তোলা যাবে। সেই ওয়ালেট চালাতে চান কি না, সেটাও স্থির করতে পারবেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে